Tuesday, October 27, 2026
26 C
Kolkata

কাশ্মীরে নেতা-কর্মীদের ধরপাকড়েরর অভিযোগ ফারুক আবদুল্লাহর

ভোটের আগে দুই দিন ধরে দলের নেতা–কর্মীদের ধরপাকড় করা হয়েছে বলে অভিযোগ করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দুই দিন ধরে তাঁর দলের নেতা–কর্মীদের ধরপাকড় করছেন বলে জানান তিনি।

সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট চলাকালে ফারুক আবদুল্লাহ এ অভিযোগ তুললেন।

ফারুক আবদুল্লাহ বলেন, ‘এটি খুবই দুঃখজনক যে কাশ্মীরে কোনো সহিংসতা নেই এবং সবকিছু স্বাভাবিক রয়েছে বলে তাঁরা দাবি করছেন। তবে আমি বলতে চাই, দুই দিন ধরে আমাদের দলের নেতা–কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। অথচ তাঁরা বলছেন, নির্বাচন শান্তিপূর্ণ ও মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’

জম্মু–কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি যদি স্বাভাবিকই থাকে, তাহলে তাঁর দলের নেতা–কর্মীদের কেন আটক করা হচ্ছে।

ফারুক আবদুল্লাহ বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, কেন আমাদের নেতা–কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। তারা কি হারের ভয়ে ভীত? তারা পরাজিত হবে।’

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories