Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য, দেখতে গেলেন মমতা

শ্বাসকষ্টের কারণে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।তার শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় অবস্থা সঙ্কটজনক ছিল বলে জানা গেছে। খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে গতকাল তার রক্তে অক্সিজেনের পরিমাণ কম থাকায় শ্বাসকার্য বেড়েছিল। আপাতত তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।গতকাল রাত্রেই সংজ্ঞা ফিরেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।তবে হাসপাতাল সূত্রে বলা হয়েছে তাকে আপাতত ঘুম পড়িয়ে রাখা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ছয় সদস্যের এক মেডিকেল টিম।

মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে গিয়ে বলেন,ওঁর দ্রুত সুস্থতা চাই। মীরা বৌদি কষ্টে আছেন। পরিবারের পাশে সবাই। রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। খুব সম্মান করি। ডাক্তার, নার্স যাঁরা আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উনি ভালো হয়ে যান এটাই চাই। যে কোনও সাহায্য লাগলে যখন বলবেন তখনই ব্যবস্থা করবে সরকার। মুখ্যমন্ত্রী দিন হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের লোকজন ডাক্তার এবং নার্সদের সঙ্গে তার স্বাস্থ্যের ব্যাপারে কথা বলেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories