Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

Buniadpur: ডেকোরেটর শিল্পের উপর জিএসটি কমানোর দাবিতে ২০ সেপ্টেম্বরের ধর্মঘট সফল করতে বৈঠক জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির

দক্ষিন দিনাজপুরঃ দীর্ঘ করোনা আবহের জন্য মিলছেনা বড় বড় জনসমাগম এবং অনুষ্ঠানের অনুমতি। আর এরই মাঝে চরম সংকটে পড়েছেন ডেকোরেটর, লাইট মাইক ক্যাটারিং শিল্পের সাথে যুক্ত মানুষজন।

উল্লেখ্য, করোনা আবহের মাঝে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 50 জনের বেশি মানুষ নিয়ে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি রয়েছে এখনো পর্যন্ত। আর সেকারণেই সরকারি বিধি নিষেধের গ্যাড়াকলে পড়ে ব্যবসায় চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন সারা রাজ্যের ডেকোরেটর ব্যবসার সাথে যুক্ত মানুষজন। অবিলম্বে বিধি নিষেধ উঠিয়ে নেওয়া, MSME দপ্তর-এর মাধ্যমে স্বল্প সুদে দুঃস্থ ডেকোরেটরের অনুদান প্রদান এবং ডেকোরেটর শিল্পের উপর আরোপিত উচ্চহারে জিএসটি কমানোর দাবি সহ একাধিক দাবিতে আগামী 20 সেপ্টেম্বর রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতি। সেই ধর্মঘটকে সফল করতেই মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পীরতলা প্রাথমিক বিদ্যালয়ে জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির উদ্যোগে একটি বিশেষ বৈঠক আয়োজিত হয়। বৈঠকে বুনিয়াদপুর শহর বংশীহারী ব্লক সহ সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার ডেকোরেটর ব্যবসা সাথে যুক্ত বহু মানুষ জন উপস্থিত হয়েছিলেন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories