Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

সিএএ, এনআরসি কার্যকর করতে দেব না : মমতা

লোকসভা নির্বাচনে চারশর বেশি আসনে জিততে চায় বিজেপি।

মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, ‘এখন বাংলা বলছে ৪ জুন ৪০০ পার। মানুষ এবার বিজেপিকে ভোট দেবে। তৃণমূলের নেতাদের বাড়ি থেকে আজ কোটি কোটি টাকা উদ্ধার হয়। কেন্দ্রীয় বাহিনী গেলে বাধা দেওয়া হয়। তাই এবার তৃণমূলকে সাজা দিন পদ্মের বোতাম টিপে। তৃণমূল চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিবাজদের জায়গা করে দিচ্ছে তৃণমূল সরকার। এই তৃণমূল সরকার কেন্দ্রের উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে বাংলাকে।’

তিনি আরো বলেন, ‘তৃণমূল সরকার মুখ থুবড়ে পড়বে। এই সরকার আজ বাংলায় অনুপ্রবেশকারীদের স্বীকৃতি দেয়। তাই তৃণমূল সরকারের কথায় বিভ্রান্ত হবেন না। দেখবেন, বাংলার মানুষ মোদির কাজে সুফল পেলে এই বাংলার টিএমসির দোকান বন্ধ হয়ে যাবে।’

এদিকে পজলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে তৃণমূল আয়োজিত নির্বাচনী সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি পকেটমারের দল, লুটেরাদের দল। ইডি, সিবিআই, বিজেপি আসলে ভাই ভাই। এবার একটিও ভোট নয় ওদের। এবার ভোট দিন বিজেপির বিরুদ্ধে, যাতে আগামী দিনে এই ভারতে ক্ষমতায় আসতে না পারে বিজেপি। আজ ওরা যেভাবে এজেন্সি লাগিয়ে মানুষকে ভয় দিচ্ছে, তাতে অনেকেই ভিড়ে যাচ্ছে বিজেপিতে। এবার আপনাদের সম্মিলিতভাবে রোধ করতে হবে বিজেপির এই এজেন্সি রাজনীতি।’

মমতা আরও বলেছেন, ’আমরা সিএএ, এনআরসি কার্যকর করতে দেব না এই বাংলায়। আজ দিল্লিতে আমরা ইন্ডিয়া জোটের সঙ্গে আর এই রাজ্যে আমরা একাকী লড়ছি।’

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories