Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত ক্যানিং, গ্রেফতার ৮, উদ্ধার আগ্নেয়াস্ত্র

এনবিটিভি ডেস্ক, ক্যানিং: সোমবার সকাল থেকে দফায় দফায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের সংঘর্ষে গুলি বোমা বর্ষনে উত্তাপ্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইটখোলা অঞ্চলের গোলাবাড়ি এলাকায়। জখম হয় ৬ জন। পুলিশ এই ঘটনায় দিন রাত চিরুনি তল্লাশি চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে। তবে ধৃতদের মধ্যে একজন নাবালক এবং একজন মহিলা। পুলিশ ১টি দেশী বন্দুক এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ক্যানিং রেল মার্কটে তৃণমূল কংগ্রেসের জনসভায় আসাকে কেন্দ্র করে যুব তৃণমূল এবং মাদার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বচসার জেরে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী দেব প্রসাদ মাঝিকে বেধড়ক মারধর করে মাদার তৃণমূল কংগ্রেসের বেশ কয়েক জন কর্মী। এরপর চলতে থাকে ইট, গুলি ও বোমাবাজি। সীমা মাঝি নামে এক মহিলাও জখম হয়। পাশাপাশি ইটের আঘাতে জখম হন এস আই ইন্দ্রজিৎ ভকত। জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জখমদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকরা সীমা মাঝি সহ আর ২ জনকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করে। পাশাপাশি এই তান্ডবে প্রায় ২০ টি দোকানপাট ভাঙচুর হয়। ফলে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। তবে বর্তমানে এলাকা থমথমে, চলছে বিশাল পুলিশবাহিনীর টহলদারি। এদিন দুপুরে পুলিশ ধৃতদের আলিপুর কোর্টে তোলে। পুলিশ জানান, বেশ কিছু লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে বেশ কয়েক জন জখম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ কর্মী জখম। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে এক জনের কাছ থেকে ১ টি দেশী বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতদের আলিপুর কোর্টে তোলা হয়েছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories