Wednesday, October 21, 2026
25 C
Kolkata

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিধান-স্মরণ

নিজস্ব সংবাদদাতা: কল্যাণী উপনগরীর পত্তনকার ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে সম্মান জানিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পালিত হল বিধানচন্দ্রের জন্মদিন।

বিধানচন্দ্রের প্রতিকৃতিতে মালা দেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানসকুমার সান্যাল। তিনি জানান, ‘শুধু কল্যাণীর রূপকারই নন, ডা. বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের রূপকার। ডাক্তারির পাশাপাশি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলে ছিলেন মুখ্যমন্ত্রিত্বও। ল্যাবে রক্ত বা আনুষঙ্গিক টেস্ট নয়, মানুষের মুখ দেখে বা টেলিফোনে মানুষের গলার স্বর শুনে রোগনির্ণয় করে দিতেন বিধানচন্দ্র। বর্তমানে কোভিড ১৯- এর মতো যেসব মারণ রোগের উদ্ভব হচ্ছে, বেঁচে থাকলে তাঁর অন্তর্দৃষ্টি সেগুলোকে সহজেই মোকাবিলা করতে পারত।’ আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায়-সহ একাধিক অধ্যাপক, আধিকারিক ও শিক্ষাকর্মীরা।

ডাক্তারি শাস্ত্রে বিধানচন্দ্রের বিধান যে নতুন দিশা এনেছিল সেকথা এখনও মনে রেখেছে কল্যাণীর মানুষেরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অনলাইনে আজকের মাস্টার্স ডিগ্রির যাবতীয় পরীক্ষা স্থগিত রেখেছে। শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, কল্যাণীর অনেক জায়গাতেই যেমন-কল্যাণী মেডিক্যাল কলেজ, কল্যাণী পুরসভা, কল্যাণী সেন্ট্রাল পার্ক ইত্যাদিতে পালিত হল বিধান স্মরণ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories