Sunday, September 6, 2026
28 C
Kolkata

কেন্দ্রীয় বাহিনী- বিজেপি আঁতাত? বিজেপি প্রার্থীর সঙ্গে মধ্যাহ্ন ভোজে কেন্দ্রীয় বাহিনী

নিউজ ডেস্ক : কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা এখন অনেকের দৃষ্টিতে সুস্পষ্ট বিষয়। তবে এই বিষয়টি গণতান্ত্রিক ব্যবস্থায় অকল্পনীয়। বিজেপি নেতৃত্ব বরাবর এই আঁতাতের অভিযোগ অস্বীকার করলেও চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলাকালীন বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামে বেশ কিছু ঘটনায় কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির এক গোপন আঁতাতের বিষয়টি অনেকটা সামনে চলে এসেছে বলে মনে করেন অনেকে। এবার রানাঘাট উত্তরের বিজেপি প্রার্থীর সঙ্গে মধ্যাহ্নভোজ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। যা বিষয়টিকে আর উসকে দিল।

 

প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস বারবার দাবি করেছে, কমিশনকে (Election Commission) নিয়ন্ত্রণ করছে বিজেপি। আট দফায় ভোট করানোর সিদ্ধান্ত থেকে বড় জেলাগুলিতে একাধিকভাগে ভোট, সবটাই বিজেপির পরিকল্পনা বলেই দাবি করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই শুক্রবার রানাঘাট উত্তর-পূর্বের (Ranaghat Uttar Purba) বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের একটি ছবি পোস্ট করেন সাংসদ মহুয়া মৈত্র। সেখানে দেখা যায়, টেবিলে খাবার। একসঙ্গে মধ্যাহ্নভোজ সারছেন অসীম ও কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ান। তাঁদের সঙ্গে আরও একজনকেও দেখা যায় ওই ছবিতে। ছবিটি টুইট করে বিষয়টি কমিশনকে খতিয়ে দেখার কথা বলেন মহুয়া মৈত্র। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ছবিটি। যা বিজেপি-কমিশনের আঁতাতের অভিযোগ আরও জোরদার করছে বলেই দাবি শাসকদলের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories