Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

দেশের ১৫০টি জেলায় হতে পারে লকডাউন, করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে কেন্দ্র

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ১৫০ টি জেলাতে লকডাউন জারি করার কথা ভাবছে কেন্দ্র। দেশের যে সমস্ত জেলায় করোনা পজিটিভিটির  হার ১৫ শতাংশের বেশি সেই সমস্ত জায়গায় লকডাউন করার পক্ষে রায় দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের কাছে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে একটি খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে যেখানে দেশের প্রায় ১৫০ টিরও বেশি জেলায় আপাতকালীন লকডাউন জারি করার প্রস্তাব দেয়া হয়েছে। তবে বিষয়টিতে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরকারিভাবে কিছু বলা হয়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আগেই জানিয়েছিলেন করোনা সংক্রমণ রুখতে লকডাউন হতে চলেছে সরকারের শেষ অস্ত্র। অন্য সবরকম চেষ্টায় কাজ না হলে তবেই এই কঠোর পদক্ষেপ করা হবে। সেই সঙ্গে দেশবাসীকে প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন, দেশকে যেন কোনওভাবেই লকডাউনের দিকে ঠেলে না দেওয়া হয়। তবে, এবার সম্ভবত সেই ‘শেষ অস্ত্রে’ই হাত দিতে হচ্ছে কেন্দ্রকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) তরফে দেশের মোট ১৫০টি জেলায় লকডাউনের প্রস্তাব দিয়ে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে ১৫ শতাংশের বেশি পজিটিভিটি রেট আছে এমন ১৫০ জেলায় লকডাউনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবে পরে বদল আনা হতে পারে। তবে, স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা মনে করছেন, এই মুহূর্তে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কঠোর করোনা বিধি পালন ছাড়া আর কোনও উপায় নেই। যদিও, লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্র এবং রাজ্য সরকারের আলোচনার পরই। আর লকডাউন করা হলেও জরুরি পরিষেবাকে এর আওতার বাইরে রাখা হচ্ছে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories