Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

১৫ জুনের মধ্যে রাজ্যগুলিকে ৫ কোটি ৮৬ লক্ষ ভ্যাকসিন বিনামূল্যে দিচ্ছে কেন্দ্র

নিউজ ডেস্ক : দেশে করোনা সংক্রমনের উচ্চ হারের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে চলেছে মৃত্যুর সংখ্যা। সংক্রমণ এবং মৃত্যুর এই উচ্চ হারের পিছনে একটা কারণ ভ্যাকসিন কর্মসূচির শ্লথ গতিকে দায়ী করেছেন চিকিৎসা মহলের অনেকে। ভ্যাকসিন নিজের দেশের মানুষকে না দিয়ে বিদেশে রপ্তানি করার অভিযোগ তোলা হয়েছে মোদি সরকারের বিরুদ্ধে। তাই এবার রাজ্যগুলিকে ভ্যাকসিন কর্কদুচিতে গতি আনতে মোট ৫ কোটি ৮৬ লক্ষ্ ২৯ হাজার ভ্যাকসিন ১৫ ই জুনের মধ্যে সরবরাহ করার কথা ঘোষণা করল কেন্দ্র।

প্রসঙ্গত, দেশজুড়ে এখন বিভিন্ন পর্যায়ে ১৮ বছরের বেশি বয়সি সবাইকেই ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু, ভ্যাকসিনের জোগানের সমস্যার জন্য এখনও অনেক রাজ্যেই ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু করা যায়নি। আবার অনেকে ভ্যাকসিনের প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ পাননি। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, এখন থেকে কোভিশিল্ডের (Covishield) দ্বিতীয় টিকার ডোজ নিতে হবে ১২ থেকে ১৬ সপ্তাহ পরে। তাতে বিতর্ক আরও বেড়েছে। অনেকে মনে করছেন, জোগানের অভাবেই কৌশলে দ্বিতীয় দফার টিকাকরণ পিছিয়ে দিতে চাইছে সরকার। তবে, সে বিতর্ক উপেক্ষা করে কেন্দ্র আরও একবার স্পষ্ট করে দিল, এখনও রাজ্যগুলিকে যথেষ্ট পরিমাণ টিকার জোগান দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে প্রায় ৫ কোটি ৮৬ লক্ষ ২৯ হাজার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে রাজ্যগুলিকে। শুধু তাই নয়, টিকা প্রস্তুতকারকদের কাছ থেকে জুনের শেষ পর্যন্ত আরও ৪ কোটি ৮৭ লক্ষ ৫৫ হাজার টিকার ডোজ সরাসরি কিনতে পারবে রাজ্যগুলি।

এই বিপুল পরিমাণ টিকাদানে যাতে কোনওরকম সমস্যা না হয়, তা নিশ্চিত করতে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে জেলাওয়াড়ি পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি টিকাদান কেন্দ্র যেন আগামী ১৫ জুন পর্যন্ত টিকাদান ক্যালেন্ডার অগ্রিম কো-উইন অ্যাপে প্রকাশ করে দেয়, যাতে টিকাকেন্দ্রগুলিতে অকারণ ভিড় এড়ানো যায়।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories