Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

‘সারনা ধর্ম’ এর স্বীকৃতির দাবীতে পাঁচ রাজ্যে চাক্কা জ্যাম, রেল রোকোর ডাক

মিনহাজ উদ্দিন, পশ্চিম মেদিনীপুর: আদিবাসীদের ‘সারনা ধর্ম’ স্বীকৃতির দাবিতে এবার পাঁচ রাজ্যে চাক্কা জ্যাম, রেল রোকো অভিযানে নামাতে চলেছে আদিবাসী সংগঠন ‘আদিবাসী সেঙ্গেল অভিযান।’ ‘সারনা ধর্ম’ স্বীকৃতির জন্য বৃহস্পতিবার ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’ নামে একটি আদিবাসীদের সংগঠন ঝাড়্গ্রাম জেলাশাসকের কাছে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি চিঠি দেয়। আদিবাসীরা ভারতীয় সংবিধানের জনজাতি (আদিবাসী বা এস টির) মান্যতা পেয়েছেন বহুদিন আগে। কিন্তু তাদের ধর্ম ‘সারনা ধর্ম’ এর স্বীকৃতি এখনো দেওয়া হয়নি। ওই চিঠিতে রাষ্ট্রপতিকে আবেদন করা হয়েছে, আদিবাসীদের ধর্ম ‘সারনা ধর্ম’ স্বীকৃতি দেওয়ার জন্য। আদিবাসী এই সংগঠনের ঝাড়গাম জেলা সভাপতি সঞ্জয় হেমব্রম বলেন, ঝাড়গ্রামের জেলাশাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকে ‘সারনা ধর্ম’ স্বীকৃতির জন্য চিঠি দিলাম। আগামী ৩০ জানুয়ারির মধ্যে উত্তর না পেলে আমরা ৩১ শে জানুয়ারি বিহার বাংলা ওড়িশা ঝাড়খন্ড অসমে চাক্কা জ্যাম ও রেল রোকো অভিযানে নামবো।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories