Saturday, September 5, 2026
28 C
Kolkata

হুগলির চণ্ডীতলা-২ ব্লকে হজযাত্রীদের জন্য বিশেষ টীকাকরণ শিবির, উদ্যোগে পশ্চিমবঙ্গ হজ কমিটি !

হুগলি জেলার চণ্ডীতলা-২ ব্লকের সম্প্রীতি হজযাত্রীদের জন্য একটি বিশেষ টীকাকরণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ হজ কমিটি এবং সহযোগিতা করে হুগলি জেলা স্বাস্থ্য দফতর। পাশাপাশি পুরো ব্যবস্থাপনায় ছিল হুগলি জেলা সংখ্যালঘু দফতর ও চণ্ডীতলা-২ সমষ্টি উন্নয়ন দফতর।

শিবিরে হজে যাওয়ার প্রস্তুতি নেওয়া বহু মানুষ উপস্থিত হন। তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা দুটি কক্ষে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। স্বাস্থ্যকর্মীরা নিয়ম মেনে প্রত্যেককে টিকা দেন এবং প্রয়োজনীয় পরামর্শও দেন। হাজিদের সুবিধার জন্য শিবির প্রাঙ্গণে বসার ও বিশ্রামের ব্যবস্থাও ছিল।

এদিন শিবিরে উপস্থিত ছিলেন ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম এবং হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। তারা শিবির ঘুরে দেখেন এবং আয়োজকদের প্রশংসা করেন। এছাড়া শিবির পরিদর্শনে আসেন রাজ্য হজ কমিটির সদস্য মোহাম্মদ কামরুজ্জামান হুদা। তিনি জানান, হজযাত্রীদের সুস্থতা নিশ্চিত করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘বাংলার রেনেসাঁ’ পত্রিকার সম্পাদক এবং শ্রীনগর মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের প্রধানশিক্ষক আজিজুল হক মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের কথা তুলে ধরেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন আবদুল গাফফার, আবদুল কাহার, সমাজসেবী রেবেকা সুলতানা, মুজাহিদ ইসলাম ও মোকারিম সেখ। সমাবেশে শিশুদের সুস্থ বিকাশ ও শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories