Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

দলবদল এখন ফ্যাশন, বিধায়করা গরু ছাগল নাকি ধরে রাখবো’, দিলীপ ঘোষ

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বীরভূম সফরে এসে বর্তমান দলীয় পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন। এই সকল প্রশ্নের মধ্যে উঠে আসে বিজেপি বিধায়কের দলবদল থেকে বিজেপি নেতা কর্মী এবং বিধায়কদের উপর রুজু হওয়া বিভিন্ন মামলা। আর এই সকল প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘দলবদল এখন ফ্যাশন, বিধায়ক রা তো আর গরু-ছাগল নয় যে ধরে রাখবো।’

দিলীপ ঘোষ এদিন দলবদল প্রসঙ্গে বলেন, “তিন চারজন ছিলেন আছেন যারা কখনো পার্টির সঙ্গে আসেনি। অন্য সংগঠনের লোক নিয়ে আমরা ক্যান্ডিডেট করেছিলাম। তোমাদের পার্টি তো প্রথম থেকেই এতে বিরোধ ছিল। কিন্তু আমরা তাদের জায়গা দিয়েছি, তারা দিতে এসেছেন জনগণের ভোটে। পার্টি তাদের সম্মানের সঙ্গে জায়গা দিয়েছে। কিন্তু তাদের কোনো না কোনো ব্যক্তিগত সমস্যা আছে।”

এদিন কিছুটা আক্ষেপের সুরেই বিজেপি সাংসদ বলেন, রাজনীতিতে যাদের পাল্লা ভারী থাকে সেদিকেই লোক যায়। তৃণমূল ত্যাগীদের বিজেপিতে গুরুত্ব দেওয়া প্রার্থী হওয়া যে দলের অন্দরেই ভাঙন ধরিয়েছিল, ইঙ্গিতে এদিন তাও বুঝিয়েছেন দিলীপ। তবে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত বলেই জানিয়েছেন তিনি।

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের মরিয়া চেষ্টা চালিয়েছিল গেরুয়া শিবির। দাবি করেছিল, ২০০ টি আসন পাবেন তাঁরা। যদিও ফল প্রকাশের পর দেখা যায়, ৭৭ টি আসনে জয় পেয়েছে বিজেপি। তবে নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ গ্রহণ না করায় বাংলায় বিজেপি বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছিল ৭৫-এ। তারপর দল ছেড়েছেন মুকুল রায়, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, বাগদা বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায়। উল্লেখ্য, তৃণমূলের দাবি আরও একাধিক বিজেপি বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূলে।

সূত্রের খবর, যেদিন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দেন, সে দিনই সৌমেন রায়েরও তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু একটু অপেক্ষা করেই তৃণমূলে যোগ দিলেন তিনি। ঘটনাচক্রে, সৌমেন রায়ও আগে তৃণমূলেই ছিলেন। কিন্তু বাকি দলবদলুদের মতো ভোটের আগে তিনিও তৃণমূলে যোগ দেন। মুকুল দল ছাড়ার পরই বঙ্গ বিজেপি নেতৃত্বকে দাবি করতে শোনা গিয়েছিল, যারা যারা দল ছাড়ার তারা এখনই ছেড়ে চলে যাক। যদিও এক ধাক্কায় কেউই দল ছাড়েননি।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories