Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দুর্ঘটনার জেরে রণক্ষেত্র জামুড়িয়ার জাদুডাঙ্গা এলাকা

উজ্জ্বল দাস,জামুড়িয়া: দুর্ঘটনার জেরে রণক্ষেত্র চেহারা জামুড়িয়ার জাদুডাঙ্গার একটি বেসরকারী কারখানার সামনে। স্থানীয়দের উপর মারধর ও গুলি চালানোর অভিযোগ ওঠে কারখানা সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার পর ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় ।

 

স্থানীয় বাসিন্দা অঞ্জন সরকার জানান, রাস্তার ধারে লরি দাঁড়িয়ে থাকার ফলে রাস্তা অনেক সংকীর্ণ হয়ে যায়। বারবার কারখানা কর্তৃপক্ষদের জানিয়েও কোনো লাভ হয়নি। আজ সকালে একটি লরি  মোটরবাইককে ধাক্কা মারলে গুরুতর আহত হন ওই বাইক আরোহী। তাঁকে স্থানীয়রা চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এরপর এই ঘটনার প্রতিবাদ জানাতে স্থানীয়রা ওই বেসরকারি কারখানার গেটের সামনে জড় হলে তাদের উপর যথেচ্ছ লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ।

পুনরায় স্থানীয়রা সংঘটিত হয়ে প্রতিবাদ জানাতে গেলে স্থানীয়দের উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ ওঠে। এরপরই আশপাশ গ্রাম থেকে প্রচুর সংখ্যক স্থানীয় বাসিন্দা জমায়েত করেন। পরিস্থিতি উত্তপ্ত থাকায় জামুরিয়া থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories