Saturday, September 5, 2026
28 C
Kolkata

ছত্তিশগড়ে সংঘর্ষ ঘিরে উত্তেজনা, মুসলিম পরিবারের একাধিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

ছত্তিশগড়ের গরিয়াবন্দ জেলার দুতকাইয়া গ্রামে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা এখনও কাটেনি। কয়েক দিন আগে শুরু হওয়া এই অশান্তিতে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের মধ্যে পুলিশকর্মীরাও রয়েছেন। পাশাপাশি মুসলিমদের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজন ব্যক্তি গ্রামে আসার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। স্থানীয়দের একাংশের দাবি, ওই ব্যক্তিরা লাঠি ও লোহার রড নিয়ে কয়েকজনের উপর হামলা চালায়। এতে অন্তত ছয়জন আহত হন। এরপর দুই পক্ষের মধ্যে বচসা থেকে ধাক্কাধাক্কি এবং পরে বড় ধরনের সংঘর্ষ বাধে বলে জানা যায়।

তবে মুসলিম বাসিন্দাদের বক্তব্য, ঘটনার চিত্র আরও ভয়াবহ ছিল। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে মুসলিম পরিবারগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তিনটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আতঙ্কে অনেক পরিবার ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন। বেশ কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য সম্পত্তিও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ।

আরিফ, সলিম ও ইমরানের বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গ্রামে গেলে তাদের দিকেও পাথর ছোড়া হয়। এরপর অতিরিক্ত বাহিনী ও ব্যাটালিয়ন মোতায়েন করা হয়।
জেলার পুলিশ সুপার বেদব্রত সিরামৌর জানান, হিংসার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, “আরিফ, সলিম ও ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।” একাধিক এফআইআর দায়ের হয়েছে এবং তদন্ত চলছে বলেও তিনি জানিয়েছেন।

এদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষজন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, একতরফা ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এখন আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। গ্রামে এখনও কড়া পুলিশ পাহারা রয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories