Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

১৫ দিন অন্তর এসএসকেএমে মুখ্যমন্ত্রী

শিল্পের জন্য গঠন করেছেন হাই-পাওয়ার কমিটি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী নজর দিলেন স্বাস্থ্যেও। এসএসকেএম হাসপাতালে গিয়ে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান,’স্বাস্থ্য ব্যবস্থার মনিটরিং করব। ১৫ দিন অন্তর বৈঠকে বসব।’

বেরিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাস্থ্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম থাকেন। তারপরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি মাসে দু’বার এসএসকেএম একটা ছোট জায়গা বানিয়ে আমি বসব। অনেক হাসপাতালের একাধিক সমস্যা রয়েছে, ৫টি মেডিক্যাল কলেজ রয়েছে। সেই সব ব্যাপারে খোঁজখবর নিতেই আমি বসব। আমার সঙ্গে অনেক সময় স্বাস্থ্যসচিব এবং মুখ্যসচিব দু’জনেই থাকবেন। পিজি হাসপাতাল ঘিরে অনেকগুলো কাজ হচ্ছে। ক্যান্সার স্পেশাল হাসপাতাল হিসেবে তৈরি হচ্ছে, বেলেঘাটা আইডির সঙ্গে সংক্রমিত রোগ প্রতিরোধে আরও ভালো কাজ হচ্ছে এবং স্বাস্থ্যব্যবস্থায় সমন্বয়ের অভাব দূর করতে আমাদের সিদ্ধান্ত।’

খোদ মুখ্যমন্ত্রী এবার থেকে সে সব সমস্যার কথা শুনবেন সরাসরি। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, চন্দ্রিমা ভট্টাচার্য এখন পুর ও নগরোন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর কাজ সামাল দিতে গিয়ে ইদানীং স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে আর আগের মতো সময় দিয়ে উঠতে পারছেন না। এখন স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত স্বাস্থ্যের নানা সমস্যা নিয়ে আলোচনা করে নেওয়ার সুযোগ তৈরি হওয়ায় সবকটি প্রকল্পই গতি পাবে। বৃহস্পতিবার মমতা জানান, তাঁর বাঁ পায়ের ব্যথা আর ফোলা ভাব এখনও আছে। চিকিৎসকরা বলেছেন, এখনও দেড় মাস লাগবে পা পুরো সারতে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories