Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মালদা স্টেশনে ২৫০ টি টিয়া উদ্ধার রেলপুলিশের

গোলাম হাবিব, মালদাঃ আবারো টিয়া উদ্ধার করল জিআরপি। বৃহস্পতিবার রাতে ডাউন যোগবানি কলকাতা গামি এক্সপ্রেস ট্রেনের এস থ্রি কামরা থেকে টিয়া পাখি উদ্ধার করলো মালদা টাউন জিআরপি। পুলিশের আসার আগেই পাচারকারীরা ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।। মালদা টাউন স্টেশন এর জিআরপি আইসি ভাস্কর প্রধান জানান বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ কর্মীরা ডাউন যোগবানি এক্সপ্রেস তল্লাশি চালানোর সময় S3  কামরা বাথরুমের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে। প্রায় 250 টি টিয়া পাখি উদ্ধার করা হয়। এর আগেও জিআরপি পুলিশ যোগবানি ট্রেন থেকে175 টি পাখি উদ্ধার করেছিল। পাখিগুলিকে যোগবানি থেকে নিয়ে পাচারকারীরা কলকাতায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে খবর। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ পাচারের আগেই টিয়া পাখি গুলিকে উদ্ধার করে ফেলে। উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি মালদা বনদপ্তর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories