Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

আফগানিস্তানের মানবিক সঙ্কট প্রতিরোধে বিশ্বের প্রতি আহ্বান জানাল চীন ও পাকিস্তান

আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বৈঠকে মিলিত হয়েছেন। রোববার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওই আলোচনা বৈঠকে আফগানিস্তানের মানবিক সঙ্কট প্রতিরোধে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, ২০১৯ সালের অক্টোবরে ইমরান খানের চীন সফরের পর এটা ছিল দু’দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম বৈঠক।২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিকে যোগদানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চীনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর বৃহস্পতিবার চীন সফর করেন ইমরান খান। ওই আলোচনা বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক যৌথ বিবৃতিতে বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানের মাধ্যমে এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ বাড়বে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন আফগানিস্তানের মানবিক সঙ্কট প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয় এবং আফগান জনগণকে আরো সহযোগিতা প্রদান করা হয়।ওই যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, চীন ও পাকিস্তানের দু’শীর্ষ নেতা দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বয়িক বিভিন্ন ইস্যু নিয়েও আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories