Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

২০২২ এর মধ্যে নিজেদের স্পেস স্টেশন তৈরির লক্ষ্যে তিনজনকে মহাকাশে পাঠালো চীন

নিউজ ডেস্ক : গত ৫ বছরে চীন প্রথমবাবের মতো নিজেদের মহাকাশ গবেষণার অংশ হিসেবে তিনজন মানুষসহ মহাকাশে যান পাঠালো। তাদেরকে মূলত চীনের প্রথম মহাকাশ স্টেশন তৈরির জন্য পাঠানো হচ্ছে বলে জানান হয়েছে। মূলত চীন তাদেরকে মহাকাশে পাঠাচ্ছে তাদের মহাকাশ স্টেশনের গঠন আগামী ২০২২ এর মধ্যে সম্পন্ন করতে।

বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে জিকুয়ান স্পেস সেন্টার থেকে শেনঝু-১২ ক্যাপসুল নিয়ে লং মার্চ টুএফ রকেটের মাধ্যমে তিন চীনা নভোচারী সফলভাবে যাত্রা শুরু করে।

এ সময় এই নভোচারীদের মহাকাশ গবেষণা কর্মকর্তা, সামরিক কর্মকর্তা ও শিশুরা শুভেচ্ছা ও বিদায় জানায়।

বর্তমান অভিযানে তিন নভোচারী চীনের প্রথম স্পেস সেন্টার টিয়াঙ্গং এর কেন্দ্রীয় মডিউল তিয়ানহেতে তিন মাসের জন্য অবস্থান করবে। এ সময়ে তারা বিভিন্ন ধরনের পরীক্ষা, মেরামত কাজসহ স্পেস সেন্টারটিকে আরো দু’টি মডিউল যোগ করার জন্য প্রস্তুত করে তুলবে।

যুক্তরাষ্ট্রের নানামুখী বিরোধিতার পরেও চীন তার মহাকাশ গবেষণায় সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। কিছু সমালোচনা থাকলেও ইতোমধ্যেই বেশ সফলতা লাভ করেছে দেশটি। চাঁদ থেকে নমুনা নিয়ে আসা, মঙ্গল গ্রহে সফল রোবট পাঠানো ইত্যাদি চীনের সফলতার নমুনা।

তিন নভোচারিকে প্রায় ১১ বছরের প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে মহাকাশে পাঠানো হচ্ছে বলে জানান হয়েছে চীনের মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে। উল্লেখ্য, মহাকাশ গবেষণা তে চীন আমেরিকার বিরোধিতার কারণে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ে বিশেষ করে স্পেস স্টেশন তৈরির ক্ষেত্রে। ২০১১ সালে মার্কিন কংগ্রেসের গৃহীত এক প্রস্তাবে নাসাকে চীনের সঙ্গে মহাকাশ গবেষণায় সহযোগিতা না করা থেকে বিরত রাখা হয়। সেই থেকেই চীন নিজস্ব প্রযুক্তিতে এগিয়ে চলেছে এই ক্ষেত্রে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories