Tuesday, June 16, 2026
29.2 C
Kolkata

চিত্তরঞ্জনে আরো এক যুবকের মৃতদেহ উদ্ধার, আতঙ্কে এলাকার মানুষ

এনবিটিভি ডেস্ক, চিত্তরঞ্জন: চিত্তরঞ্জন শহর এখন দুস্কৃতিদের গড় হয়ে দাঁড়িয়ে, প্রতিনিয়ত কিছু না কিছু কান্ড ঘটে চলেছে চিত্তরঞ্জন শহরে। শুক্রবার দিন চিত্তরঞ্জনের পি.পি.টি শালবন জঙ্গল থেকে মাথা কাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো।

শুক্রবার সকালে স্থানীয় কিছু মানুষ পিপিটি জঙ্গলে গিয়ে দেখে মাথা হীন একটি মৃতদেহ পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চিত্তরঞ্জন থানার পুলিশকে। মৃত যুবকের নাম রাকেশ প্রসাদ(২৪)বাড়ি চিত্তরঞ্জন শহরের স্ট্রিট নম্বর-৪৪,এই যুবক টি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলো,শুক্রবার সকালে পিপিটি শালবন জঙ্গল থেকে যুবকটির মাথা কাটা মৃতদেহ উদ্ধার করে চিত্তরঞ্জন থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়সূত্রে জানাযায় মৃত রাকেশ প্রসাদ নামে অনেক গুলি মামলা চিত্তরঞ্জন থানায় রয়েছে৷ একলায়
অনেক গুলি চুরির ঘটনায় তার নাম জড়িত ছিলো ৷ গত ১তারিখ থেকে সে নিখোঁজ হয়। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এই প্রসঙ্গে মৃত যুবকের দিদি অঞ্জনা কুমারী জানান তারা ভাই গত ১তারিখ থেকে নিখোঁজ ছিলেন,বিকেল বেলায় চা খেতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিলো সে দিন থেকে বাড়ি আসেনি সে৷ নিখোঁজের অভিযোগ করা হয়েছিলো চিত্তরঞ্জন থানায়।আজ সকালে জানতে পারি পিপিটি জঙ্গলে রক্তাক্ত অবস্থায় আমার ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷

পরিবারের দাবি রাকেশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কারন কয়েক মাস আগে এলাকার স্থানীয় কিছু যুবকের সঙ্গে তার ঝামেলা বাঁধে সেই ঝামেলা থানা পর্যন্ত পৌঁছায়৷ তখন ওই যুবকরা থানার সামনে দাঁড়িয়ে ধমকি দেয় যেদিন সময় আসবে রাকেশকে জীবনে মেরে ফেলবে।তারা প্রশাসনকে অনুরোধ করে যেন সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হয় ৷

এই ঘটনার জেরে চিত্তরঞ্জনবাসী
আতঙ্কের মধ্যে রয়েছে,এলাকা বাসীর অভিযোগ চিত্তরঞ্জন শহর প্রটেক্টেড শহর যেখানে বহিরাগত কোনো মানুষ বিনা অনুমতিতে আসা যাওয়া করতে পারে না৷ তার উপরে রাজ্য সরকারের পুলিশ ও রেল প্রশাসনের আর. পি.এফ থাকা সত্ত্বেও কি ভাবে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে চলেছে , তার মানে প্রশাসন কোনো কাজ করছে না। এই ঘটনার তদন্ত শুরু করেছে চিত্তরঞ্জন থানার পুলিশ।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories