Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মাটিতেই বাঁচেন মাটির মানুষ ,স্বপন বাবুর নেশা ও পেশা জুড়ে মাটি

এ বাংলা মাটির বাংলা। বাংলার জলে আকাশে মিশে আছে মাটির গন্ধ। এই মাটি বাংলার মা। এই মাটিতেই ফলে বাংলার সোনার ফসল ; যা অন্ন তুলে দেয় ১৩৯ কোটি জনগনের মুখে। এই মাটি আবার কারোর জীবিকাও। যেমন দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার উত্তরভাগের স্বপন পাল। যিনি বংশপরম্পরায় এই মাটিকেই বানিয়ে নিয়েছেন জীবিকা। মাটি দিয়ে গড়ে চলেছেন পুজোর সামগ্রী ; প্রদীপ,মঙ্গলঘট আরও কত কি…তার সাথে পাল্লা দিয়ে বানানো চলছে হাড়ি, কড়াই ,যা অনায়াসেই গ্যাসে বসিয়ে রান্না করা যায় । শুধু মাটির কাজই নয়,তার সঙ্গে মনের দুঃখ ভুলে থাকতে তিনি গাইছেন মাটির গান। সেই গানের সুরে সুরে জেগে আছে মায়ের কথা|

স্বপন বাবু তার জীবনের আক্ষেপ প্রকাশ করেছেন এই বলে যে তার সব বন্ধুরা চাকরি করে,তাকেই কেবল কষ্ট করে দিন গুজরান করতে হয়। আবার পরক্ষনেই তিনি বলেছেন মা,বাবা,স্ত্রী,সন্তান নিয়ে একসাথে থেকে কাজ করার যে আনন্দ তা তিনি এখানেই খুঁজে পান। তাই তিনি এই কাজেই খুঁজে পান মনের আরাম,প্রানের শান্তি।

এই মাটির কাজের শিল্পী শত দারিদ্রতার মাঝে,করোনাতে ব্যাবসা মার খাওয়া সত্ত্বেও কোন সরকারি সাহায্য পাননি। এই ধরনের ছোট ছোট শিল্পিরা যারা আমাদের বাংলার ঐতিহ্য নিজের নেশা ও পেশার মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন, প্রতিদিন নিজের মধ্যে বাংলার সংস্কৃতি যাপন করছেন তারা যেন সরকারের নজরে আসেন,সরকার যেন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories