Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

দ্বিতীয় দফায় নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ কমিশনের! আশঙ্কা ভোটারদের মাঝে

নিউজ ডেস্ক : এবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণের সময় কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই নজিরবিহীন নির্দেশে আশঙ্কা তৈরি হচ্ছে ভোটারদের মাঝে। আত্মরক্ষার্থে যে কোনো পরিস্থিতিতে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী।

 

উল্লেখ্য, পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ কমিশন (Election Commission)। আর তাই দ্বিতীয় দফার ভোটের আগে কড়া বার্তা দিল কমিশন। কোনও সমস্যা হলেই আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। আজ বাহিনীকে এমনই অনুমতি দিল নির্বাচন কমিশন। সাধারণত নিয়ম অনুসারে বাহিনী গুলি চালাতে পারে। তবে যার নজির প্রায় নেই বললেই চলে। কমিশনের এই নজিরবিহীন নির্দেশে দ্বিতীর দফার ভোটের আগে একটা প্রশ্ন উঠছেই। এরফলে সাধারণ ভোটাররা আরও আতঙ্কিত বোধ করবেন না তো? উঠছে সেই প্রশ্ন।

তবে রাজ্যে বিশাল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং রাজ্যে পুলিশের তুলনামুলক নিষ্ক্রিয় ভূমিকায় একটা আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে রাজ্যের সাধারণ ভোটারদের মাঝে। অন্যদিকে প্রথম দফায় নির্বাচনের সময় কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগ উঠছে। ছাতনাতে এক তৃণমূল প্রার্থীকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories