Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

চালকের সঙ্গে পরকীয়া!বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে অভিযোগ

 

স্বামী ও সন্তানকে ছেড়ে গাড়ির চালক তথা দলেরই এক কর্মীকে বিয়ে করার অভিযোগ উঠল শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাতে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানা এলাকার দেউলি মন্দিরে বিয়ে করার পর নিরাপত্তা চেয়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায় হাজির হন চন্দনা বাউড়ি ও তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুন্ডু।পুলিশ সূত্রে জানা যায়, নিজের গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে গত বুধবার রাতে বিয়ে হয়েছে চন্দনার। এর পরই বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত গাড়িচালক কৃষ্ণর স্ত্রী রুম্পা কুণ্ডু।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক। তিনি জানান, “আমার নামে কুৎসা, অপপ্রচার ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। বিরোধী দলের তরফে এই ধরণের কুৎসা রটানো হচ্ছে। আমার পারিবারিক সমস্যা আমি থানায় মিটিয়ে এসেছি। আমি চিরকাল শালতোড়ার মানুষের সঙ্গেই থাকব।

স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য বিধায়কের পরকীয়ার খবরটি সত্যি বলেই মনে করছে। এবিষয়ে বিজেপি-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক রাজীব কুমার তেওয়ারী বলেন, খবর পেলাম বিধায়ক তার গাড়ির চালকের সঙ্গে বেরিয়ে গিয়েছেন। তাঁদের দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল। তবে বিষয়টি দলে কোন প্রভাব ফেলবেনা।’ স্থানীয় তৃণমূল নেতা জিতেন গরাই বলেন, ন্যক্কারজনক ঘটনা। তিনটি সন্তান থাকার পরেও একজন মা এই কাজ করেন কী করে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories