Saturday, September 5, 2026
28 C
Kolkata

ছত্তিসগড়ে সম্পূর্ণ লকডাউন,জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সবকিছুই

দেশজুড়ে বেলাগাম করোনা পরিস্থিতি । ছত্তীসগড়েও উর্ধ্বমুখী করোনা গ্রাফ । এর জেরে রাজ্যের ২৮টি জেলায় লকডাউনের ঘোষণা করা হয়েছিল । নতুন নির্দেশ অনুযায়ী, সুকমা জেলা ২০ এপ্রিল বিকেল ৬টা থেকে ১ মে সকাল ৭টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছিল । এই সময় মেডিকেল ও অন্যান্য জরুরি পরিষেবা চালু থাকবে । বিভিন্ন জেলায় বিভিন্ন দিন পর্যন্ত লকডাউন জারি থাকবে ।

করোনার দ্বিতীয় স্ট্রেনে রাজ্যে সবচেয়ে প্রথমে দূর্গ জেলায় লকডাউনের ঘোষণা করা হয়েছিল । এখানে ৬ এপ্রিল থেকে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে । এরপর রাজধানী রায়পুর, রাজনন্দগাঁও, বিলাসপুর, পেন্ড্রা, সরগুজা-সহ অন্যান্য জেলা । করোনা সংক্রমণের পাশাপাশি করোনায় মৃতের হারও বাড়ছে । এরকম পরিস্থিতিতে করোনার চেন ভাঙার জন্য লকডাউন জারি করার নির্দেশ দেওয়া হয়েছে ।

ছত্তীসগড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৮৩৪ জন । ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৫ জনের । রায়পুরে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৭৮ । আক্রান্তের সংখ্যা অনুযায়ী, দূর্গ দ্বিতূয় স্থানে রয়েছে । এখানে গত ২৪ ঘণ্টায় ১৭৬১ নতুন মামলা এসেছে ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories