Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

এসআইআর প্রক্রিয়া নিয়ে সমীক্ষায় দিল্লিতে শীর্ষ বৈঠক ডাকল কংগ্রেস!

দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ তৎপরতা এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) চলছে। এই পরিস্থিতিতে মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নেতৃত্বকে জরুরি বৈঠকে ডেকেছে কংগ্রেস। আগামী নির্বাচন সামনে রেখে ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে রাহুল গান্ধী, তার প্রেক্ষিতেই এই বৈঠককে গুরুত্ব দেওয়া হচ্ছে।
কংগ্রেসের নির্দেশিকা অনুযায়ী, ওই ১২টি অঞ্চলের প্রদেশ সভাপতি, বিধানসভা দলের নেতা, ইনচার্জ এবং নিযুক্ত এআইসিসি সচিবদের মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে দিল্লির ইন্দিরা ভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। এসআইআর-এর কাজ কীভাবে চলছে, কোথায় কী সমস্যা দেখা দিচ্ছে, এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে দলীয় সূত্রের দাবি।

নির্বাচন কমিশন জানিয়েছে, রবিবার বিকেল পর্যন্ত মোট ৫০.৯১ কোটি ফর্মের মধ্যে ৪৯.৭৩ কোটি, অর্থাৎ প্রায় ৯৭.৫২ শতাংশ ফর্ম ইতিমধ্যেই বিতরণ হয়ে গেছে। বিহারের পর এবার আন্দামান-নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এসআইআরের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এর মধ্যে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে আগামী এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন হবে।
বিহারে পরাজয়ের জন্য এসআইআর প্রক্রিয়াকেই দায়ী করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, ভোট বাতিল হওয়ার ঘটনায় ফলাফলে মারাত্মক প্রভাব পড়েছে। নির্বাচনমুখী রাজ্যগুলিতে বিরোধীরা এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেও বেশিরভাগ দলই এতে অংশ নিচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories