Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাড়ি থেকে উদ্ধার ১২ কোটি টাকা ও অগুনতি সোনা, অনলাইন জুয়া কাণ্ডে কংগ্রেস বিধায়ক গ্রেপ্তার

কর্ণাটকের চিত্রদুর্গা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্রকে অবৈধ জুয়া ও অনলাইন বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে ইডি। সারা দেশে পরিচালিত বিশেষ অভিযানে তাঁর বাড়ি থেকে প্রায় ১২ কোটি টাকা নগদ, ৬ কোটি টাকার সোনা, বিপুল বিদেশি মুদ্রা ও একাধিক দামি গাড়ি উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, বীরেন্দ্র দীর্ঘদিন ধরে ‘কিং৫৬৭’ ও ‘রাজা৫৬৭’–সহ একাধিক বেআইনি ওয়েবসাইট চালাতেন। তাঁর ভাইও নাকি দুবাই-ভিত্তিক গেমিং ব্যবসা ও কল সেন্টারের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ইডির তরফে জানানো হয়েছে, অভিযানে আন্তর্জাতিক ক্যাসিনো সদস্যপদ কার্ড, বিলাসবহুল হোটেলের সাবস্ক্রিপশন এবং হাইভ্যালু ব্যাংক কার্ডও বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া গোয়ায় তাঁর গোপন মালিকানাধীন অন্তত কয়েকটি ক্যাসিনোর খোঁজ মিলেছে। শনিবার গ্রেপ্তারের পর তাঁকে গ্যাংটকের আদালতে পেশ করা হয়। ঘটনায় কর্ণাটক কংগ্রেসের অন্দরে তীব্র অস্বস্তি ছড়িয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories