Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

মাত্র ২০টি আসন নিয়েই রাজি কংগ্রেস! ১১টির বেশী দিতে কুবুল নয় তৃণমূল

আসন্ন বিধানসভা নির্বাচনে কে কার সাথে জোট বাঁধবে সেই নিয়ে বাজার গরম, তখনই কংগ্রেস-তৃণমূল আঁতাত সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ পেল। কংগ্রেস দলীয় সূত্রে জানা গেছে যে, ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে মাত্র ২০টি আসনে প্রার্থী দিতে চেয়ে তৃণমূলের কাছে প্রস্তাব গেছে। তৃণমূল তা নাকচ করে মেরেকেটে মাত্র ১১টি আসন দিতে চাওয়ার ইচ্ছা জানিয়েছে। অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সাথে কোনওরকম জোটে যেতে রাজি নন। এধরণের অপমানজনক প্রস্তাবের প্রত্যুত্তরে কংগ্রেসের কী করণীয় হবে, এবং কংগ্রেসের জেলা ও আঞ্চলিক নেতৃত্বের কী প্রতিক্রিয়া, তা এখন দেখার অপেক্ষা।

আসন্ন ২৬ বিধানসভা নির্বাচনে, বাংলার মসনদ দখল করতে মরিয়া প্রত্যেকটি রাজনৈতিক শিবির। গত বিধানসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেস ও আইএসএস জোটবদ্ধ হয়ে লড়াই করে করেছিল। তবে তার ফল খুব একটা আশানুরূপ হয়নি, জোট বন্ধ দলগুলির কাছে। তবে কি এইবার ২৬- এর নির্বাচনে ভিন্ন সমীকরণে অগ্রসর হতে চাইছে কংগ্রেস? কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে জল্পনা থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে তাঁর দল একাই লড়াই করবে। এই অবস্থান ঘিরে বিরোধী শিবিরে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে।

রাজনৈতিক সমীকরণ জানার উদ্দেশ্যেই NBTV এর প্রতিনিধি যোগাযোগ করেছিলেন, কংগ্রেসের নেতৃবৃন্দকে। কংগ্রেস নেতা অর্ঘ্য গোন, এবং নেত্রী সন্দীপা চক্রবর্তী দুজনেই জানিয়েছেন, জোট প্রসঙ্গে কংগ্রেসের শীর্ষ মহল থেকে তাদেরকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। শীর্ষ মহল থেকে যা নির্দেশ আসবে, তা মেনেই কাজ করা হবে। কংগ্রেস এবং তৃণমূলের জোট প্রসঙ্গে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সম্পাদক অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তার তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার একলা লড়াইয়ের কথা বললেও চোরাগোপ্তা উপায়ে তৃণমূলের সাথে বারবার যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, কংগ্রেসের তরফ থেকে তৃণমূলকে ২০ আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে খুশি নন। তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসকে জানানো হয়েছে ১১টি আসনের বেশি তারা সমঝোতা করতে পারবে না। তবে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে জোটকে সম্পূর্ণরূপে নাকচ করেছে। ২০২১ সালে সংযুক্ত মোর্চা, অর্থাৎ বাম, কংগ্রেস ও আইএসএফ জোট এখন প্রশ্নের মুখে? তবে তার চেয়েও বড় প্রশ্ন উঠছে, কংগ্রেস এখন কোন পথে হাঁটবে? তারা কি মুখ্যমন্ত্রীর ১১ টি আসনে, ‘আসন সমঝোতা’-র প্রস্তাবকে মেনে নেবে? নাকি, ৯০ থেকে ১০০ টি আসনে জোট করতে ফিরে যাবেন বামেদের কাছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাম ও আইএসএফ-কে স্পষ্ট কোন বার্তা না দিয়ে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে রাজনৈতিক প্রাঙ্গণে নিজেদের আখের গোছাতে চাইছে কংগ্রেস। ইতিমধ্যে সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম, কংগ্রেসের এমন আচরণকে তিরস্কার করেছেন। কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা সংবাদ মাধ্যমের কাছে জোট প্রসঙ্গে মুখ খুলতে যতই অস্বীকার করুক না কেন, দলে কর্মী সমর্থকরা তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতাকে কতটা ভালো চোখে দেখবে তা বলাই বাহুল্য!

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories