Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

মা’য়ের স্মরণে ছেলের ‘মিনি তাজমহল’ নির্মাণ

এনভিটিভি, ওয়েবডেস্ক: মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য ঐতিহাসিক তাজমহল নির্মাণ করেছিল। আগ্রায় অবস্থিত এই স্থপতিটি মমতাজের প্রতি তার সীমাহীন ভালবাসার প্রতীক। সম্প্রতি দক্ষিণ ভারতে একইরকম এক অভিনব ঘটনার সন্ধান পাওয়া যায়। এক সন্তান তার মা’য়ের স্মরণে দ্বিতীয় তাজমহল তৈরি করে বলে জানায় ইন্ডিয়ান টাইমস সংবাদমাধ্যম। ১৬৩২ সালে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিল। তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশে। তবে এবার স্ত্রীর জন্য নয় নিজের মাকে ভালোবেসে তার স্মৃতি রক্ষার্থে তাজমহল গড়লেন ভারতের তামিলনাড়ুর ব্যবসায়ী আমিরউদ্দিন শেখ দাউদ। যা এখন ভারতে  দ্বিতীয় তাজমহল হিসেবে আখ্যায়িত হয়েছে।  তিনি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের তিরুভারুর জেলার আম্মাইয়াপ্পানের বাসিন্দা। তার বয়স যখন মাত্র ১১, তখন তার বাবা মৃত্যুবরণ করেন।এরপর থেকে তার মা, আবদুল কাদের জিলানী বিবি হার্ডওয়্যারের দোকান চালিয়ে চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে একাই সংসার চালায়। অল্প বয়সে বাবাকে হারানোর পর পৃথিবীতে আমিরউদ্দিনের একমাত্র ভরসা ছিল তার মা। তাই তার মায়ের মৃত্যু তাকে খুবই শোকাহত করে তোলে। আমিরুদ্দিন তিরুবারুর অঞ্চলে নিজের জমিতে তার মায়ের মৃতদেহ দাফন করার সিদ্ধান্ত নিয়েছিল। একইসঙ্গে মায়ের স্মৃতিতে তাজমহলের মতো স্মারক তৈরি করতে চায় সে। তার পরিবারও তার সিদ্ধান্তকে সমর্থন করেছিল। তাজমহলের আদলে স্মৃতিসৌধ টি নির্মাণের জন্য আমিরউদ্দিন রাজস্থান থেকে মার্বেল এবং দক্ষ শ্রমিক আনার ব্যবস্থা করেছিল।  ২০২১ সালের জুন মাস থেকে কাজ শুরু হয়। স্থানীয় শ্রমিকদের সঙ্গে মিলিতভাবে দুই বছর ধরে দুই শতাধিক মানুষ মিলে এই স্মৃতিসৌধ গড়ে তোলে। চলতি বছরের ২ জুন এই স্মৃতিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আমিরউদ্দিন বলেন, পুরো স্মৃতিসৌধ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। তার মা নিজেই কয়েক কোটি টাকা রেখে গেছে। সেই টাকা খরচ করে সে তার মায়ের স্মরণে তাজমহলের মতো একটি স্মৃতিসৌধ নির্মাণ করে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories