Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

করোনা আবহে ৫ অগাস্ট রামমন্দির ভূমিপূজনে থাকবেন মোদি

এনবিটিভি ডেস্ক: করোনা আবহেই ৫ আগস্টই অযোধ্যার রামমন্দিরের ভূমিপূজন হতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারিসূত্রে জানা যাচ্ছে এমনটাই। ওই অনুষ্ঠানে হাজির থাকবেন মোট ২৫০ জন। তাঁদের মধ্যে থাকবেন অযোধ্যার প্রথমসারির সাধুসন্তরা। থাকবেন আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের পদাধিকারীরাও। তাঁদেরও আমন্ত্রণ জানাবে রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

জানা গিয়েছে, কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রীরও। মোদি সেখানে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত থাকবেন। সকাল ৮টা থেকেই শুরু হয়ে যাবে পুজোপাঠ। এই ভূমিপূজন করবেন কাশী বারাণসীর পুরোহিতরা। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট শনিবার অযোধ্যায় বৈঠকে বসে ৩ ও ৫ আগস্ট, এই দুটি দিন ঠিক করেছে ভূমিপূজনের জন্য। এরপরই শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মান কাজ।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories