Tuesday, March 10, 2026
30.7 C
Kolkata

করোনা সংক্রমণ প্রতিরোধে রাস্তায় নামল সুন্দরবনের বাঘ হরিনেরা

এনবিটিভি ডেস্ক, সুন্দরবন:আমরা জানি, জলে কুমির ডাঙ্গায় বাঘ । কিন্তু করোনা পরিস্থিতি সেটা ওলট-পালট করে দিয়েছে । করোনা সংক্রমণ রোধে এখন সবাইকে রাস্তায় নামতে হচ্ছে । যেমন নামতে হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের লোকপ্রসার প্রকল্পের শিল্পীদেরও ।

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ও ২, বাসন্তী এবং গোসাবা ব্লকের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষজনকে করোনা রোগ সম্পর্কে সচেতন করে তুলতে পথে নামলো সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও হরিনের দল ।
তবে বাস্তবে সুন্দরবনের জঙ্গলের বাঘ,হরিণ নয়,ক্যানিং মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগের লোকপ্রসার প্রকল্পের শিল্পী কলাকুশলীদের বাঘ,হরিণ,বনবিবি, রাজা, মহারাজা পোশাকে সেজেগুজে করোনা রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে পথে নামলো। এই আকর্ষণীয় ও অভিনব উদ্যোগ চলবে আগামী ১৪ ই আগস্ট পর্যন্ত ।

বর্তমানে সুন্দরবনে ক্যানিং মহকুমা এলাকায় প্রায় ১৮ লক্ষ মানুষের বসবাস । সুন্দরবনের গভীর অরণ্য, অসংখ্য নদী,খাঁড়ি এই অঞ্চলকে ভীষণ ভয়প্রদো করে রেখেছে । তার ওপর জলে কুমির ডাঙ্গায় বাঘ ।

দিনের পর দিন সুন্দরবনের ক্যানিং মহকুমা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে । বাড়ছে মৃত্যুর সংখ্যাও । ফলে ক্যানিং এখন রেড জোন ।
ক্যানিং মহকুমাবাসী যাতে এই রোগ নিয়ে অযথা আতঙ্কিত হয়ে না পড়েন এবং স্বাস্থ্য বিধি বিষয়ে তাদের কি কি করণীয় সে বিষয়ে সচেতন করে তুলতে পথে নামলেন ক্যানিং তথ্য ও সংস্কৃতি বিভাগের লোকপ্রসার প্রকল্পের শিল্পী এবং কলাকুশলীরা ।

Hot this week

হোলির শুভেচ্ছা জানাতেই বিতর্ক, ব্রাহ্মণ পরিবারের হাতে দলিত যুবকের মৃত্যু যোগী রাজ্যে

উত্তরপ্রদেশে লখনউয়ে ৪ঠা মার্চ হোলির দিনে এক দলিত যুবকের...

ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গি বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)!

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

Topics

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

Related Articles

Popular Categories