Thursday, October 22, 2026
29 C
Kolkata

করোনা থেকে সুস্থ থাকার জন্য থানাকর্মীদের মাস্ক,স্যানিটাইজার ও মাল্টিভিটামিন বিলি করলেন মালদার স্বেচ্ছাসেবী সংস্থা

এনবিটিভি ,মালদা,৭ই আগস্ট:  করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতির মধ্যে রাতদিন এক করে কাজ করে চলেছে পুলিশ অফিসার, কর্মীরা । তাঁদের শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য রেখেই মালদার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাস্ক, স্যানিটাইজার এবং মাল্টিভিটামিন ট্যাবলেট বিলি করা হলো। শুক্রবার দুপুরে ইংরেজবাজার থানার সমস্ত পুলিশকর্মী , অফিসারদের এই সামগ্রী বিলি করা হয় ওই সংস্থার পক্ষ থেকে। পরবর্তীতে জেলার অন্যান্য থানার অফিসার , কর্মীদের একইভাবে মাস্ক, স্যানিটাইজার এবং ভিটামিন ট্যাবলেট বিলি করা হবে।

“নবদিগন্ত” নামক ওই সংস্থার সভাপতি দেবজ্যোতি দত্ত জানিয়েছেন, করোনা মোকাবিলায় রাতদিন এক করে পুলিশ অফিসার, কর্মীরা কাজ করছেন । মানুষ বাড়িতে ঘরবন্দি থাকলেও , বিশ্রামের মধ্যেই রয়েছেন। কিন্তু পুলিশের বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই। সাধারণ মানুষের স্বার্থের দিকে তাকিয়ে রাস্তায় নেমে পুলিশকে নিয়মিত নজরদারি চালাতে হচ্ছে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে থানাগুলিতেও নানান ধরনের মানুষ অভিযোগ জানাতে আসছেন। সেক্ষেত্রে পুলিশকে সেইসব মানুষদের সঙ্গে মেলামেশা করতে হচ্ছে। এই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই , ইংরেজবাজার থানার পুলিশ , অফিসার ও কর্মীদের মাস্ক,  স্যানিটাইজার এবং মাল্টিভিটামিন ট্যাবলেট এদিন বিলি করা হয়েছে। আগামী দিনেও জেলার বিভিন্ন থানাগুলিতে এই ধরনের কর্মসূচি পালন করা হবে।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories