Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

করোনায় বিপর্যস্ত রোগীর পাশে সেচ্ছাসেবী সংগঠন “১ টাকায় জীবন”

নিউজ ডেস্কঃ

করোনা পরিস্থিতিতে পুরো বিশ্ব আজ স্থবির। মানুষের স্বাভাবিক জীবন জীবিকা হচ্ছে চরমভাবে ব্যাহত। এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী কার্যক্রমে সবার নজর কেড়েছে সেচ্ছাসেবী সংগঠন ১ টাকায় জীবন। করোনা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরপরই উপজেলার ৯০ টি পরবারকে নগদ অর্থ এবং উপহার সামগ্রী তুলে দেয়ার পর কালীগঞ্জ উপজেলার ১১ নং রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যপাড়া গ্রামের একজন অসহায় অটো চালকের পাশে দাঁড়িয়েছে সংগঠন টি। একটি বড় অপারেশনের পর প্রয়োজনীয় ঔষধগুলো ক্রয়ের সামর্থ্য তার ছিলোনা। ১ টাকায় জীবন পরিবারের কাছে সহযোগিতা চাওয়ার পরদিনই তার বাড়িতে পৌঁছে গেছে প্রয়োজনীয় ঔষধ। তার সম্পূর্ন সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল ঔষধই ১ টাকায় জীবন পরিবার করুনা নয় বরং উপহার স্বরূপ তার হাতে তুলে দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন ১ টাকায় জীবন এর প্রধান উপদেষ্টা রফসান আল মাসুম খান, সম্মানিত সদস্য রেজওয়ান কবির, উপদেষ্টা শেখ আসরারুল হক অরাভ, সাজ্জাদ শুভ, কেন্দ্রীয় সমন্বয়ক মোস্তফা ইবনে মাসুদ, সচিব মোঃ তহিদুল ইসলাম, কেএসএ এর সহ সভাপতি মোঃ তুষার হোসেন, ইয়াসিন আরাফাত তুহিন, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান সহ দায়িত্বশীল রা।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে কেন্দ্রীয় সমন্বয়ক মোস্তফা ইবনে মাসুদ বলেন, ১ টাকায় জীবন প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যতিক্রমী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান করোনা পরিস্থিতিতে তারা অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমত মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছেন। সকলের সহযোগিতা পেলে এই কার্যক্রমকে আরো বেগবান করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মানবিক এই কার্যক্রমে আরো বেশি সম্পৃক্ত থাকতে তিনি সমাজের বিত্তবান সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
১ টাকায় জীবন’ এর সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম তৌহিদ জানান, মূলত আমরা আমাদের সদস্যদের কাছ থেকে ১ টাকা করে সংগ্রহ করি অসহায় মানুষের সহযোগিতা করার জন্য।, সুচনা লগ্ন থেকে মানবতার জন্য কাজ করে যাচ্ছি পুর্বে ও এমন অনেক কাজ করিছি আমরা। করোনার এই সংকটের সময় অনেক পরিবার কে সাহায্য করেছি আগামিতে ও সবসময় মানুষের জন্য কাজ করে যেতে চাই।
.

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories