Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

উদ্বেগ বাড়িয়ে করোনায় একদিনে দেশে ফের মৃতের সংখ্যা ছাড়াল ৬০০

নয়াদিল্লি: ভারতে করোনায় দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নীচে নামলেও ফের ৬০০ ছাড়াল দৈনিক মৃত্যুর সংখ্যা। দৈনিক মৃত্যু বাড়ল ৩০ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬১৭ জনের মৃত্যু হয়েছে।  একদিনে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৬২৮।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৭ জন।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ১৫৩।  করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন।

অগাস্টে এই নিয়ে দ্বিতীয়বার করোনায় দৈনিক সংক্রমণ ৪০ হাজারের কম হল। কিন্তু মৃতের সংখ্যা বাড়ল। চলতি মাসে এই প্রথমবার দৈনিক মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।এদিনের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের থেকে দৈনিক সুস্থ হওয়ার সংখ্যা বেশি। এই পরিসংখ্যান অনুযায়ী, একদিনে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা  ২০০৬ কমেছে।

ফের নতুন আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তায় চিকিৎসক থেকে দেশবাসী।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories