Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

তৃণমূলের সঙ্গে জোট বাঁধছে সিপিআইএম? নজিরবিহীন এই জোটের ব্যাপারে ইঙ্গিত সূর্যকান্তের

জাতীয় স্তরে তৃণমূলের জোটে সিপিএমের আপত্তি নেই বলে ইঙ্গিত দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । বৃহস্পতিবার আর কোনও রাখঢাক রাখলেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । স্পষ্ট করে দিলেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের সঙ্গে নিতে হবে। তবে রাজ্যে দু’টি দলের সঙ্গে লড়াই চলবে। এ দিন ‘কাকাবাবু’র জন্মদিন উপলক্ষে সেমিনারে সূর্যকান্ত বলেন, ‘বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে সঙ্গে নিতে হবে সবাইকে। সুতরাং তৃণমূলকে নিতেও হবে। সারা দেশে বিরোধীরা একজোট হতে পারলে ভালো হয়। রাজ্যের থেকে দিল্লির ক্ষমতা গুরুত্বপূর্ণ ব্যাপার। দিল্লি থেকে ওদের হঠাতে পারলে আমাদের লড়াই এখানে এক ধাপ এগিয়ে যাবে। তার পর রাজ্যে রাজ্যে দেখা যাবে।’

তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে সমঝোতা নয়। বরং বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আগের নীতিতে লড়াই চলবে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যক্লান্ত মিশ্র। তাঁর কথায়,’রাজ্যে আমরা যে ভিত্তিতে নির্বাচন লড়েছি সেটা ঠিক আছে। এ রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়তে হবে। সেই পথে লড়তে হবে আগামী দিনে। যাঁরা বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপির মোকাবিলা করা যাবে তাঁরা বিজেপির সুবিধা করে দিচ্ছেন।’
বিজেমূল’ স্লোগানের সারবত্তা ছিল না তা দলের ফেসবুক আলোচনা-সভায় মেনে নিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র । তৃণমূলের সঙ্গে জোট নিয়ে বিমান বসু বলেছিলেন,’বিজেপি ছাড়া যে কোনও দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এর পর আর কোনও কথা আছে কি?’ সিপিএম যখন একসঙ্গে লড়তে ইচ্ছুক তখন কী করবেন মমতা? দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নে তিনি জবাব দিয়েছিলেন,সিপিএমের বোঝা উচিত কে ওদের প্রধান শত্রু। কেরলে সেটা করতে পেরেছে ওরা। বাংলায় বিষয়টি স্পষ্ট করতে হবে।’

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories