Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

দেশের প্রথম করোনার পরীক্ষামূলক টিকা প্রয়োগ দিল্লির যুবককে

এনবিটিভি ডেস্ক: দেশে প্রথম করোনার টিকা কোভ্যাক্সিন দেওয়া হল ৩০ বছরের এক যুবককে। শুক্রবার দিল্লির এইমসে পরীক্ষামূলকভাবে এই টিকা দেওয়া হয়েছে। এইমসের নীতি কমিটি ছাড়পত্র দেওয়ার পর শুরু হল দেশে তৈরি কোভ্যাক্সিনের পরীক্ষা।

এইমসের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক সঞ্জয় রাই জানিয়েছেন, ওই যুবক দিল্লির বাসিন্দা। তিনিই দেশের প্রথম স্বেচ্ছাসেবক। দুদিন আগে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। তার অন্য কোনও রোগ নেই। টিকা দেওয়ার পর তাঁকে দুঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেখা হয়েছে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। এক সপ্তাহ তাঁকে নজরে রাখা হবে।

এই পরীক্ষার জন্য সাড়ে তিন হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক নাম লিখিয়েছেন। তাদের মধ্যে ১০০ জনকে টিকা দেওয়া হবে। আরও কয়েকজনকে শনিবার টিকা দেওয়া হবে।

আইসিএমআর জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হচ্ছে পাটনা সহ দেশের ১২টি জায়গায়। কোভ্যাক্সিন পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি ও আইসিএমআরের সঙ্গে হায়দরাবাদের ভারত বায়োটেক তৈরি করছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories