Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

হিন্দুত্বকে বদনাম করার জন্য করোনা একটা অজুহাত, বিতর্কিত মন্তব্য রামদেবের

নিউজ ডেস্ক : দেশে যখন করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যু বরণ করেছেন মোদি সরকারের ব্যর্থতার কারণে ঠিক সেই সময় মোদি ভক্ত রামদেবের মনে পড়ল হিন্দুত্ব এবং মোদির মান বাঁচানোর কথা। করোনা মোকাবিলায় বহু কোটি টাকার মালিক রামদেব নিজে কোনো অবদান না রেখে এখন দেশবাসী যে করোনা ভাইরাসের আক্রমণে ত্রস্ত তাকে অজুহাত বলে চালাতে চাইলেন। তার মতে মোদির ক্যারিশমা এবং হিন্দুত্বকে বদনাম করতে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো করোনাকে একটা বাহানা হিসেবে ব্যবহার করছে। এক্ষেত্রে কংগ্রেস টুলকিট ব্যবহার করছে বলেও অভিযোগ রামদেবের।

গত এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল দেশ। আর দেশের করোনা পরিস্থিতি সামলাতে কেন্দ্রের ব্যর্থতা তথা নরেন্দ্র মোদিকেই দায়ী করেছে বিদেশি মিডিয়াগুলি ও। এই পরিস্থিতিতে ব্যর্থ এবং সমালোচিত গেরুয়া শিবিরের দাবি, এর পিছনে রয়েছে কংগ্রেসের চক্রান্ত। তারাই গোপনে টুলকিটকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।

বিজেপির দাবি, টুলকিটটি তাদের হাতেও এসে পৌঁছেছে। সেখানে কংগ্রেসের লোগোও নাকি রয়েছে। বহু বিজেপি নেতা টুইট করে দাবি করেছেন, ওই টুলকিটে নাকি বলা হয়েছে, করোনার ভারতীয় স্ট্রেনকে ‘মোদি স্ট্রেন’ লেখা হোক। সেই সঙ্গে মহাকুম্ভকে ‘সুপার স্প্রেডার’ হিসেবেও বারবার উল্লেখ করতে হবে। এইভাবেই বিজেপি ও হিন্দুত্বকে সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী করার পরিকল্পনা করছে কংগ্রেস।

প্রথম ওই টুলকিটের প্রসঙ্গ তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পরে অন্য নেতারাও একে একে এই অভিযোগ তুলতে থাকেন টুইটারে। বুধবার সেই টুলকিট প্রসঙ্গ উঠে এল রামদেবের কথাতেও। এমনকি তথাকথিত অরাজনৈতিক ব্যক্তি রামদেব বিরোধী কংগ্রেস শিবিরকে ইঙ্গিতে বয়কট করতে সবাইকে আহ্বান জানান।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories