Saturday, September 5, 2026
28 C
Kolkata

‘শূন্য’র কলঙ্ক কাটাতে মরিয়া সিপিএম! মালদা, মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলায় দেড় মাসের মধ্যে ৭০,০০০ সান্ধ্য বৈঠক

আসন্ন ২৬- এর বিধানসভা নির্বাচনে বঙ্গবাসী যে কোন পক্ষ নেবে তা বোঝা দায়। নানান ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা পেরিয়ে সিপিএম কোমর বেঁধে নেমে পড়েছে জনসংযোগ। মালদা, মুর্শিদাবাদ উত্তরপাড়াসহ বেশ কিছু জায়গায় সিপিএমের জনসংযোগ কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি তাদের দেওয়াল লিখনও শুরু হয়ে গেছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন বিভাজনের রাজনীতির বিপক্ষে নিজেদের সাম্যবাদীতাকে জনসাধারণের কাছে তুলে ধরতে আদেও কি সক্ষম হবে সিপিএম, নাকি বিগত ২১সে বিধানসভা নির্বাচনের মত শূন্যই থাকবে?

NBTV কে দেওয়া সাক্ষাৎকার সিপিএম নেতা ধ্রুবজ্যোতি সাহা জানান, গোটা রাজ্য জুড়ে সিপিএম জনসংযোগ শুরু করে দিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেয়াল লিখন শুরু হয়েছে। তিনি আরও জানান, প্রান্তিক এলাকা গুলোই মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের দুঃখ-কষ্ট, অভাব-অভিযোগের কথা শোনা হচ্ছে। প্রচুর সান্ধ্য বৈঠক (সন্ধ্যা বেলার বৈঠক) হচ্ছে। এই সভা গুলোয় একতরফা বক্তৃতা না দিয়ে, মানুষের কথা শোনা হচ্ছে। গত দেড় মাসের মধ্যে ৭০,০০০ সান্ধ্য বৈঠক সম্পন্ন করেছে সিপিএম, জানালেন DYFI-এর রাজ্যসম্পাদক এবং সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ধ্রুবজ্যোতি সাহা।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories