Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোটের ময়দানে গরম হাওয়া, বামেদের অস্ত্র ‘বাংলা বাঁচাও’

বিধানসভা নির্বাচন ২০২৬–এর আগে রাজনৈতিক পারদ চড়াতে বড় কর্মসূচির ঘোষণা করল সিপিআইএম। এবার রাজ্যের জনসংযোগ বাড়াতে পথে নামছে দল। ‘বাংলা বাঁচাও যাত্রা’ নামে এই উদ্যোগ শুরু হবে কোচবিহারের তুফানগঞ্জ থেকে ২৯ নভেম্বর এবং শেষ হবে ১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। প্রায় তিন সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পায়ে হেঁটে, ট্যাবলো ও গাড়িতে চলবে এই যাত্রা।

রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, বাংলার ভাষা, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প থেকে শুরু করে জল-জমি-জঙ্গল রক্ষার দাবিতেই এই যাত্রা আয়োজন করা হচ্ছে। তাঁর কথায়, “বাংলাকে সত্যিকারের বাঁচাতে হলে বামপন্থার পুনর্জাগরণ প্রয়োজন।” দলীয় সূত্রে জানা গেছে, পথে পথে জনসভা ও প্রচারের মাধ্যমে রাজ্যের মানুষের সমস্যাগুলিকে তুলে ধরা হবে। রাজনৈতিক মহলের মতে, এই যাত্রা আসন্ন ভোটের আগে বামেদের শক্তি পরিমাপের বড় পরীক্ষা হতে চলেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories