Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিপক্ষে দুই কোটিপতি প্রার্থী থাকলেও খেটে খাওয়া মানুষের রাজনীতিতেই বিশ্বাসী রানিনগরের সিপিএম প্রার্থী জামাল হোসেন

রানিনগর বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচন যেন দুই ‘হেভিওয়েট’ প্রার্থীর লড়াইয়ের মাঝখানে নিজের আদর্শের লড়াই করছেন সিপিএম প্রার্থী জামাল হোসেন। একদিকে কোটিপতি তৃণমূল নেতা, অন্যদিকে প্রভাবশালী ব্যবসায়ী কংগ্রেস প্রার্থী—আর তাঁদের মাঝেই হাতে মাত্র ১৫ হাজার টাকা নিয়ে প্রচারে নেমেছেন সিপিএম প্রার্থী জামাল হোসেন।

বাম আমলের শেষদিকে রানিনগর বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়। রানিনগর ১ ও ২ ব্লকের মোট ১১টি অঞ্চল নিয়ে তৈরি এই আসনে এতদিন শরিক বা কংগ্রেসকে সমর্থন করলেও এবার প্রথমবার নিজেদের প্রতীকে সরাসরি লড়াইয়ে নেমেছে সিপিএম। গত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে এই কেন্দ্রেই বামেদের লিড থাকায় কর্মীদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস তৈরি হয়েছে।

প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন জামাল হোসেন। চর এলাকা থেকে গ্রাম-বাজার—প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন তিনি। অর্থবল কম হলেও মানুষের সমস্যাকেই মূল অস্ত্র করে প্রচারে জোর দিয়েছেন এই তরুণ বাম নেতা।

তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সৌমিক হোসেন। ২০২১ সালের নির্বাচনে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ভোট পেয়েছিলেন তিনি। এবারের নির্বাচনেও সেই ব্যবধান বাড়ানোর লক্ষ্যেই তারকা প্রচারসহ জোরদার নির্বাচনী অভিযান চালাচ্ছে তৃণমূল শিবির। হলফনামা অনুযায়ী, তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য কয়েক কোটি টাকার বেশি।

অন্যদিকে কংগ্রেস প্রার্থী জুলফিকার আলি-ও সম্পত্তির নিরিখে অন্যতম ধনী প্রার্থী। তাঁর হলফনামা অনুযায়ী, স্থাবর সম্পত্তি প্রায় ১১ কোটি ৯০ লক্ষ টাকা এবং অস্থাবর সম্পত্তি ৫ কোটিরও বেশি।

এই দুই প্রার্থীর তুলনায় অনেকটাই পিছিয়ে জামাল হোসেনের সম্পত্তির পরিমাণ। তাঁর হলফনামা বলছে, কৃষিজমি ও আবাসিক জমি মিলিয়ে স্থাবর সম্পত্তি প্রায় ৮৪ লক্ষ টাকা এবং অস্থাবর সম্পত্তি প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার কাছাকাছি। তবে অর্থবল নয়, মানুষের সমর্থনই তাঁর মূল ভরসা বলে জানিয়েছেন তিনি।

জামাল হোসেনের কথায়, “আমরা খেটে খাওয়া মানুষের রাজনীতি করি। মানুষের সঙ্গে থাকলেই তাঁদের কষ্ট বোঝা যায়। তারকা এনে বিনোদন দেওয়া যায়, কিন্তু মানুষের কাছে পৌঁছনো যায় না।”

অন্যদিকে সৌমিক হোসেনের দাবি, উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবে এবং গতবারের মতো এবারও তৃণমূলই জয়ী হবে। সব মিলিয়ে তারকা প্রচার বনাম মাটির মানুষের রাজনীতি—এই দ্বৈত সমীকরণেই জমে উঠেছে রানিনগরের ভোট লড়াই।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories