Saturday, September 5, 2026
28 C
Kolkata

আর কয়েক ঘণ্টার মধ্যেই ২৬ এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে সিপিএম

আসন্ন নির্বাচনের আগে আজই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে সিপিএম। দলীয় সূত্রে জানা গেছে, কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত। বিকাশ রঞ্জন ভট্টাচার্য-কে যাদবপুর আসনে দেখা যেতে পারে। উত্তর দমদমে প্রার্থী হিসেবে আলোচনায় আছেন দীপশিতা ধার। উত্তরপাড়ায় লড়াই করতে পারেন মিনাক্ষী মুখার্জী। এছাড়া বালিগঞ্জে ফুয়াদ হালিম-এর নামও সামনে এসেছে। দমদম, কামারহাটি, বরানগর ও রাজারহাট-নিউটাউনসহ আরও কয়েকটি কেন্দ্রে নতুন মুখ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। মুর্শিদাবাদের খড়গ্রামে ধ্রুবজতি সাহার নাম সামনে আসছে। দলীয় মহলে এই তালিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আজ বেলা তিনটে নাগাদ বিমান বসু আলিমুদ্দিন থেকে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করবেন প্রার্থী তালিকা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories