Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ত্রিপুরায় তৃণমূলের পাশে CPIM, বিজেপির বিরুদ্ধে তোপ মানিক

 

২০২৩ সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করে লাগাতার ত্রিপুরায় দাঁত ফোটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাদের এই পথে ‘কাঁটা’ বিছিয়ে রেখেছে বিপ্লব দেব প্রশাসন। তৃণমূলের সমীক্ষক সংস্থা আইপ্যাকের সদস্যরা ত্রিপুরায় পা রাখার পর থেকেই যে সংঘাত শুরু হয়েছে, তা কোনও ভাবেই থামার নাম নিচ্ছে না। উত্তরোত্তর তা বেড়েই চলেছে। এই অবস্থায় তৃণমূলের পাশে দাঁড়িয়ে জল্পনা বাড়ালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গত কয়েকদিনের ঘটনার প্রেক্ষিতে নিজের সমর্থন তিনি এগিয়ে দিয়েছেন তৃণমূলের দিকে।

মানিকবাবু মুখ্যমন্ত্রী থাকার সময়ও তৃণমূল ত্রিপুরায় সংগঠন বৃদ্ধির চেষ্টা করেছিল। কিন্তু সে সময় সংগঠনের দায়িত্বে থাকা মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ায় উত্তর-পূর্বের এই রাজ্যে সংগঠনের রাশ আগলা হয়ে যায়। সেই সময়ের কথা মনে করে মানিক সরকার বলছেন, “হয়তো আগেরবার ওরা ভাল ফল করতে পারেনি। কিন্তু তা বলে কখনও বাধাপ্রাপ্ত হয়নি।” সাম্প্রতিক সময় তৃণমূলের মন্ত্রী-সাংসদদের উপর হামলার যে ঘটনা ঘটেছে, তাতে তিনি ‘লজ্জিত’ বলে উল্লেখ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ত্রিপুরায় বিজেপিকে সরাতে সিপিএম কর্মীদের দলে নেওয়ার বার্তা দিয়েছিলেন। যদিও সিপিএম নেতা পবিত্র কর এই আবেদনকে অগ্রাহ্য করে বলেছিলেন, এধরণের কোনও সম্ভাবনাই নেই। এদিকে প্রাক্তন সিপিএম সাংসদ জিতেন্দ্র চৌধুরীও তৃণমূল কংগ্রেসের দুই সাংসদের আক্রান্ত হওয়ার ঘটনার নিন্দা করেছেন। বিজেপি মুখপত্র সুব্রত চক্রবর্তীর দাবি, ত্রিপুরায় কোনও খেলাই হয়নি তৃণমূলের। খেলা নয়, অশান্তি সৃষ্টি করতে এসেছে তৃণমূল। যা সর্বত্র প্রতিরোধ করা হবে। সবমিলিয়ে উত্তপ্ত ত্রিপুরা। উল্লেখ্য, ত্রিপুরায় নিজেদের অস্বিত্ব প্রমাণ করতে মরিয়া তৃণমূল। বিজেপির তরফে বারবার আঘাত হানা হলেও পিছু হটতে নারাজ ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories