Saturday, September 5, 2026
28 C
Kolkata

ট্রাইব্যুনালে বিচারাধীন বৈধ ভোটারের নাম দ্রুত ফেরাতে ডেপুটেশন কর্মসূচি সিপিএম-র

ট্রাইব্যুনালে বিচারাধীন বৈধ ভোটারের নাম অবলিম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন জারি রেখেছে বামেরা। আরামবাগের পর এবার বোলপুর ও ভগবানগোলায় ডেপুটেশন জমা দিল সিপিএম।

রাজ্যে এসআইআর-র পর লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়ে। অনেকের নাম বিচারাধীন তালিকাতেও রাখা হয়েছে। এবার সেই সমস্ত বৈধ ভোটারদের নাম দ্রুত তালিকায় ফেরানোর জন্য সরব হয়েছে সিপিএম। বুধবার ভগবানগোলা ২ নম্বর ব্লক বিডিও অফিসে ডেপুটেশন জমা দেয় বামেরা। স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, বৈধ ভোটারদের বঞ্চিত করে রেখেছে নির্বাচন কমিশন। যা অসাংবিধানিক। বৈধ ভোটাররা ২০২৬ বিধানসভা নির্বাচনে ভোটদানের সুযোগ পাননি। ফলে তাঁদের নাম যাতে দ্রুত তালিকায় ওঠে তার জন্য লড়াই জারি থাকবে।

প্রসঙ্গত, কিছু দিন আগেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব চলে যাওয়া নয়। নাগিরকত্ব ঠিক করবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি আদালত এও জানায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের তালিকা আগামী চার সপ্তাহের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। এরপর লোকসভা, বিধানসভা বা পঞ্চায়েত— যে কোনও ভোট আসার আগেই ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনে স্বরাষ্ট্র মন্ত্রককে এই ব্যক্তিদের ভবিষ্যৎ ঠিক করতে হবে। বাদ পড়া ব্যক্তিরা উপযুক্ত নথিপত্র জমা দিয়ে পুনরায় তালিকায় নাম তোলার আবেদন করার সুযোগ পাবেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories