Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

আউশগ্রামে গুলিবিদ্ধ সিপিএম কর্মী মৃত 

এনভিটিভি,ওয়েব ডেস্ক: মারা গেলেন আইশগ্রামে গুলিবিদ্ধ সিপিএম কর্মী।

শুক্রবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে সিপিএম–তৃণমূল সংঘর্ষে আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। গুরুতর আহত হন সিপিএম কর্মী রাজিবুল হক (৩২)। শনিবার সকালে কলকাতার এনআরএস হাসপাতালে তিনি মারা যান। শুক্রবার আউশগ্রাম–২ নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূল–সিপিএম সংঘর্ষে রাজিবুল জখম হয়েছিলেন। প্রথমে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে গভীর রাতে তাঁকে এনআরএসে স্থানান্তরিত করানো হয়। সেখানেই মারা গেলেন তিনি। এদিকে, শুক্রবারের অশান্তির পর শনিবারও থমথমে ছিল বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রটি। এখানে রয়েছে মোট তিনটি বুথ। শুক্রবার বুথে ভোটকর্মীরা ঢোকার পরই তৃণমূল এবং সিপিএমের কর্মী সমর্থকদের মধ্যে অশান্তি বাধে বলে অভিযোগ। আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোরে হাজির হয় কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকাল থেকে সেখানে শুরু হয় ভোটগ্রহণ। 

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories