Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়, চতুর্থ স্থানে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক : বহুদিন পর আবার দেশের শিক্ষাঙ্গনের শীর্ষাসনে দেখা গেল বাংলার কোন শিক্ষাপ্রতিষ্ঠানকে। একসময় শিক্ষাঙ্গনে ভারতকে নেতৃত্ব দেওয়া বাংলা বহুদিন শীর্ষ আসন থেকে অনেক পিছনে অবস্থান করছিল। কিন্তু এবার সাংহাই রাঙ্কিং এ দেশের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হওয়ার শিরোপা অর্জন করল আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রকাশিত তালিকায় দেশের মধ্যে চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শুধু দেশের সেরা তাই নয় সাংহাই রাঙ্কিংয়ে ও প্রশংসনীয় তৃতীয় স্থান অধিকার করেছে।

সাংহাই অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং ২০২০–তে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে আর বিশ্ববিদ্যালয়–শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩ নম্বরে।  সাংহাই অ্যাকাডেমিক র‌্যাঙ্কিংয়ে মেধার বিচারে প্রথম, আর দেশের মধ্যে তৃতীয়। এই তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও তাৎপর্যপূর্ণভাবে প্রথম দশে ঠাঁই হল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রসঙ্গে উপাচার্য সোনালী চক্রবর্তী বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের ঘটনায় এক গর্বের মুহুর্ত। এই সাফল্যের পিছনে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র–ছাত্রীদের অবদান যেমন রয়েছে তেমনি সমস্ত অধ্যাপক–অধ্যাপিকা এবং গবেষকদের ভূমিকাও রয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত কর্মীরাও ভালো কাজ করেছেন। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সবার। আগামীদিনে আরও ভালো কাজ করতে সাহায্য করবে এই সাফল্য’‌।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের ঘটনায় আপ্লুত হয়ে  টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি টুইটে লেখেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপক–অধ্যাপিকা, ছাত্র, গবেষক–সহ সকলকেই অভিনন্দন জানাচ্ছি। মেধা ও উত্‍কর্ষের নিরিখে, অ্যাকাডেমিক র‌্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ২০২০–তে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেধার বিচারে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়। একথা সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে বর্তমান পড়ুয়ারা এবং প্রাক্তনীরাও বেশ খুশি। সোশ্যাল মিডিয়ায় এই সাফল্য নিয়ে প্রত্যেকে তাঁদের আনন্দের কথা তুলে ধরেছেন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories