Tuesday, October 20, 2026
30 C
Kolkata

শক্তি হারিয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হচ্ছে জাওয়াদ

আলিপুর আবহাওয়া দফতরের শেষ পাওয়া খবর অনুযায়ী, পুরী থেকে ৪১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে জাওয়াদ। আগামীকাল দুপুরে এটি পুরী সমুদ্রে এসে পৌঁছাবে। তার আগেই ঘূর্ণিঝড় নিজের শক্তি হারিয়ে ফেলবে। ফলে ল্যান্ডফল হওয়ার কিন্তু কোনও সুযোগ নেই। তবে হাওয়া অফিস জানাচ্ছে, শক্তি হারিয়ে গভীর থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ। তার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।

ঝড় সেভাবে না হলেও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছেই। আজ-কাল তো বটেই, সোমবারও বৃষ্টির আশঙ্কা। দক্ষিণ ২৪ পরগনার আকাশ আজ, শনিবার সকাল থেকেই মেঘলা ও সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। আজ থেকে সুন্দরবনের উপকূলের নীচু এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসবে প্রশাসন।

জাওয়াদের সঙ্গে জোট বেঁধেছে ভরা কোটাল। শুক্রবার-শনিবার অমাবস্যার প্রভাবে ভরা কোটাল নদীতে। শনিবার সন্ধের পর থেকে ঝড়ের গতিবেগ বাড়বে। বাংলার উপকূলে সর্বোচ্চ ৩০ থেকে ৫০ কিমি/ঘণ্টায় ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোটাল-ঝড়ের জোড়া আক্রমনে বিপন্ন হতে পারে বাঁধ। ফলে সুন্দরবন, পূর্ব মেদিনীপুর নিয়ে বাড়তি দুশ্চিন্তা কিন্তু রয়েই যাচ্ছে। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ মোকাবিলায় আঁটঘাট বেঁধে ময়দানে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

‘জাওয়াদ‘ প্রস্তুতি:

১) জেলাজুড়ে ৬৩টা সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে কয়েকঘন্টার মধ্যে যাতে ১ লক্ষ লোককে সাইক্লোন শেল্টারে সরানো যায়, সেই ব্যবস্থা করা হয়েছে।

২) আলমপুর, চাঁদপুরের মতো নিচু জায়গাগুলো থেকে লোক সরানোর কাজ  চলছে।

৩) শুক্রবারই সমুদ্র থেকে সব নৌকো ফিরিয়ে আনা হয়েছে।

৪) প্রশাসনের তরফে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্র যেতে বারণ করা হয়েছে।

৫) জেলায় এখন পর্যন্ত একটি NDRF টিম ও একটি SDRF টিম মোতায়েন করা হয়েছে।

৬) দীঘা, শঙ্করপুর, তাজপুরের পর্যটকদের সতর্ক করতে মাইকিং চলছে।

৭) কোনও পর্যটক যাতে কোনওরকম অ্যাডভেঞ্চার করতে সমুদ্র নামতে না পারেন, তা নিশ্চিত করতে পুলিসের পাশাপাশি রয়েছে সমুদ্র সৈকতে মোতায়েন করা হয়েছে জিএমজি টিমও।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories