Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

ছেলের হাতে খুন বাবা! মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে

সেখ সাদ্দাম,মালদা: হোলির দিন মর্মান্তিক ঘটনা ঘটলো মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায়। মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে প্রাণ হারাল ঘুমন্ত বাবা। বাঁশ দিয়ে মাথায় আঘাত করে ঘুমন্ত বাবা কে খুন করে ওই মানসিক ভারসাম্যহীন ছেলে। ঘটনাটি ঘটেছে,হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের কুশল গ্রামে। মৃত ব্যক্তির নাম অতুল মহলদার(৫২)। পেশায় দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুশল গ্রামের বাসিন্দা দিনমজুর অতুল মহালদারের দুই ছেলে ও দুই মেয়ে। দুই ছেলে দিনমজুরের কাজ করে। বড় ছেলে সন্তোষ মহলদার। ছোট ছেলে ভরত মহালদার। ছোট ছেলে ভরত মহলদার দীর্ঘ দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন। পারিবারিক অস্বচ্ছলতার জন্য চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।হোলির দিন দুপুর বেলায় অতুল মহলদার স্নান খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমিয়ে ছিল। সেই সময় বাড়িতে সবাই উপস্থিত ছিলেন। ছোট ছেলে ভরত মহলদার স্নান করে এসে হঠাৎ করে বাবার ঘরে ঢুকে বাঁশ দিয়ে ঘুমন্ত বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অতুল মহালদারের।

আকস্মিক এই ঘটনার জেরে হতভম্ব হয়ে যায় পরিবারের অন্যান্য সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃত-দেহ উদ্ধার করে। অভিযুক্ত ভরত মহালদার কে আটক করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা কর্তব্যরত অফিসার বিকাশ হালদার জানান,”আমরা ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করেছি। জানা গেছে, ওই ব্যক্তির ছেলে বাঁশের আঘাতে বাবাকে খুন করেছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত-দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে”।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories