Tuesday, March 10, 2026
29.1 C
Kolkata

যোধপুরে দলিত নাবালিকাকে ধর্ষণ

এনবিটিভি, ওয়েব ডেস্ক: রাজস্থানে ঘটলো ভয়াবহ কান্ড। রবিবার যোধপুরে একটি কলেজ চত্বরে দলিত নাবালিকাকে ধর্ষণ করে তিন কলেজ পড়ুয়া তার প্রেমিকের সামনে। ঘটনার আগে তিন অভিযুক্ত বেধড়ক মারধর করে প্রেমিক যুবককে। তিন কলেজ পড়ুয়া-সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নাবালিকা এবং তার প্রেমিক শনিবার আজমের থেকে পালিয়ে যোধপুরে এসেছিল। সেখানে রাত কাটানোর জন্য একটি গেস্ট হাউজ খুঁজছিল তারা। সেই সময় একটি গেস্ট হাউজের কেয়ারটেকার নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ। এরপর ফের তারা রাস্তায় এসে দাঁড়ালে তিন অভিযুক্ত সমন্দর সিংহ, ধর্মপাল সিংহ এবং ভাতম সিংহ যুগলের সঙ্গে আলাপ জমায়। তাঁরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে বলে নাবালিকা এবং তার প্রেমিককে জোধপুরের একটি কলেজের ক্যাম্পাসে নিয়ে যান। সেখানেই ক্যাম্পাসের হকি খেলার মাঠে সমন্দর, ধর্মপাল এবং ভাতম প্রথমে প্রেমিককে মারধর করে। এর পর নাবালিকাকে ধর্ষণ করে ঘটনাস্থল ছেড়ে পালায়। ভোরে প্রাতর্ভ্রমণকারীরা নাবালিকা ও তাঁর প্রেমিককে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তে নেমে তিন কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে গেস্ট হাউজের কেয়ারটেকারকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

Hot this week

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

পুনেতে মুসলিম যুবকের উপর নির্যাতনের অভিযোগ, জোর করে গোবর খাওয়ানোর ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

Topics

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Related Articles

Popular Categories