Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

ভগবান রামকে হেয় করার অভিযোগে কর্ণাটকে দলিত শিক্ষার্থীকে মারধর

ভগবান রামকে হেয় করার অভিযোগে ১৭ বছর বয়সী এক দলিত শিক্ষার্থীর উপর হামলা ও জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।
উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের দিন কর্ণাটকের বিদার জেলার হুমনাবাদে ঘটনাটি ঘটে।

ওই শিক্ষার্থী জানায়, “রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা শেষ করে কলেজ ছাড়ার পর একদল যুবক আমাকে ঘিরে ধরে। তারা অটেরিকশায় উঠতে জোর করছিল। তারা আমার জাত নিয়ে গালাগাল দেয়। পরে তারা আমাকে বীরভদ্রেশ্বর ডিগ্রি কলেজে নিয়ে যায়। সেখানে তারা আমাকের মারধর করে।  পরে তারা আমাকে জোর করে একটি হনুমান মন্দিরে নিয়ে গিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করে।

এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিষেক, রেতেশ রেড্ডি, সুনীল রেড্ডি এবং অভিষেক তেলঙ্গা নামে চার হামলাকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সবাই হুমনাবাদ শহরের বাসিন্দা।
তাদের বিরুদ্ধে বিরুদ্ধে অত্যাচার প্রতিরোধ সংশোধনী আইনের কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories