Saturday, September 5, 2026
28 C
Kolkata

২৫ বছরের দলিত যুবকের হেফাজতে মৃত্যু,অভিযুক্ত বেঙ্গালুরুর চার পুলিশ আধিকারিক

বেঙ্গালুরুর ভিভেকনগর থানার চার পুলিশকর্মীকে
ঘিরে বড় অভিযোগ উঠেছে এক দলিত যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে। কোরামঙ্গলার সোনেনাহল্লির ২৫ বছরের দর্শন নামক এক দলিত যুবক বুধবার মৃত অবস্থায় উদ্ধার হন। অভিযোগ, পুলিশ হেফাজতেই তাকে মারধর করা হয়েছিল।

দর্শনের মা অধিলক্ষ্মী থানার পুলিশকর্মী ও আদাকামারানাহল্লির ইউনিটি সোশ্যাল সার্ভিস ট্রাস্ট রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, মদ্যাসক্তির সমস্যায় ভুগছিল তার ছেলে। ১২ নভেম্বর বাড়ির কাছে এক ঝামেলায় জড়িয়ে পড়ে দর্শন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরিবারের দাবি, তিন দিন পর ভিভেকনগর থানার পুলিশ দর্শনকে রিহ্যাব সেন্টারে ভর্তি করায়। অধিলক্ষ্মীর অভিযোগ, পুলিশ তাকে ছেলের সঙ্গে দেখা করতে দেয়নি এবং ভর্তি করানোর নাম করে ২,৫০০ টাকা দাবি করে। তিনি নিজেই ছেলেকে অন্য ডি-অ্যাডিকশন সেন্টারে নিয়ে যেতে চাইলেও পুলিশ তা মানেনি।

তিনি জানান, বারবার জিজ্ঞেস করলে পুলিশ জানায় দর্শন নাকি সুস্থ হয়ে উঠছে। কিন্তু বুধবার হঠাৎ তাকে ফোনে বলা হয় দর্শনের শ্বাসকষ্ট হয়েছে এবং সে মারা গেছে। অধিলক্ষ্মী বলেন, সেন্টারে পৌঁছে দেখেন ছেলের দেহ নেই। পরে নেলামাঙ্গলা সরকারি হাসপাতালে গিয়ে জানানো হয়, দর্শনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরের বুকে, পিঠে, হাতে-পায়ে আঘাতের চিহ্ন ছিল বলেও জানান তিনি।

বেঙ্গালুরু জেলার এসপি সি.কে. বাবা জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে মাদানায়কানাহল্লি থানায় খুনসহ বিভিন্ন ধারায় এফআইআর হয়েছে। ভিভেকনগর থানার ইনস্পেক্টর, এক কনস্টেবলসহ মোট চারজনের নাম এফআইআরে রয়েছে। তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories