Saturday, September 5, 2026
28 C
Kolkata

মধ্যপ্রদেশে ব্রাহ্মণের পা ধুইয়ে ক্ষমা চাইতে হল দলিত যুবককে!

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের দমোহ জেলার পতেরা ব্লকের সাত্রিয়া গ্রামে এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে। ভিডিওতে দেখা যায়, পুরুষোত্তম কুশওয়াহা নামক এক দলিত যুবক, অন্নু পাণ্ডে নামক এক ব্রাহ্মণ ব্যক্তির পা ধুয়ে ক্ষমা চাইছেন। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। জানা গিয়েছে, সাত্রিয়া গ্রামের বাসিন্দারা এক সভায় সিদ্ধান্ত নেন, গ্রামে মদের বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে জরিমানা ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে। সেই নিয়ম ভঙ্গ করেন অন্নু পাণ্ডে নামক ওই ব্রাহ্মণ যুবক। তিনি মদ বিক্রি করতে গিয়ে ধরা পড়েন। গ্রামসভা তাকে ২১০০ টাকা জরিমানা করে এবং গ্রাম ঘুরে ক্ষমা চাইতে বলেন। অন্নু নিয়ম মেনে ক্ষমা চান, ফলে ঘটনাটি মিটে যায়।

কিন্তু পরে কুশওয়াহা সমাজের পুরুষোত্তম কুশওয়াহা সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো এআই-তৈরি ছবি পোস্ট করেন, যেখানে অন্নু পাণ্ডেকে জুতার মালা পরানো অবস্থায় দেখানো হয়। এরপর পুরুষোত্তম পোস্টটি মুছে ফেললেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ পুরুষোত্তম কুশওয়াহা অন্নু পাণ্ডের পা ধুয়ে ক্ষমা চান এবং ৫১০০ টাকার জরিমানা দেন। সেই ঘটনাই ভিডিও আকারে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শুরু করেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories