Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

আহিরীটোলায় সুটকেসে মিলল মৃতদেহ, অভিযোগের তীর মা ও মেয়ের দিকে

আজ সকালে আহিরীটোলা থেকে ট্রলি ব্যাগ বন্দী মহিলার দেহ উদ্ধার হল। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পারিবারিক অশান্তির জেরে এই খুন, এমনটাই পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে,  মৃতার মাথায় ভারী ও ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এই আঘাতের ফলেই মৃত্যু হয় মহিলার।

সন্দেহভাজনের তালিকায় দুজনের নাম উঠে এসেছে। ধৃত দুজনকে ক্রমাগত জেরা করছে পুলিশ। জানা যাচ্ছে, আটক দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে। ইতিমধ্যে কলকাতা পুলিশ যোগাযোগ করেছে নর্থ পোর্ট থানার সঙ্গে। পুলিশ অনুমান করছে, বেশ কিছুদিন ধরে সংসারে পিসি শাশুড়ির সঙ্গে মনোমালিন্য চলছিল। সময়ের সঙ্গে সঙ্গে, মনোমালিন্য, বিবাদে পরিণত হয়। মতবিরোধ চরমে ওঠায়, রাগের মাথায় খুন করা হয়। খুনের পর করা হয় দেহ লোপাটের চেষ্টা।

মৃতার দেহকে তিন টুকরো করা হয়েছে। এমন গুঞ্জন শোনা গেলেও, পুলিশ পরবর্তীতে জানায়, টুকরো নয়, মহিলার দেহকে দুমড়ে মুচড়ে ট্রলি ব্যাগে ঢোকানো হয়। ইতিমধ্যে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আটক দুই মহিলা, ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ উওর ২৪ পরগনা বারাসাতের বাসিন্দা। সম্পর্কে ফাল্গুনী ঘোষের মা আরতি। অপরদিকে মধ্যমগ্রামের এক ভাড়াবাড়িতে থাকতেন মৃতা। পুলিশের অনুমান সেখানেই তাকে খুন করা হয়। এই পুরো বিষয়টির তদন্তের দায়িত্বে রয়েছে, নর্থ পোর্ট থানা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories